কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:
সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের বহরপুর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বারৈয়াঢালা ইউনিয়ন শাখা।
সোমবার (১৩ জুলাই ২০২৬) আয়োজিত এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা মেজবাহুল আলম রাসেল। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের সার্বিক খোঁজখবর নেন এবং অভয় দেন। পরে সংগঠনের পক্ষ থেকে দুর্যোগপীড়িত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণকালে বারৈয়াঢালা ইউনিয়ন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে সমন্বয় ও সহযোগিতা করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ‘দুর্যোগের সময় বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক ও সামাজিক দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।’ এ সময় তারা বন্যাকবলিত এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।
খুলনা সংবাদদাতা: আত্মহত্যার প্রবণতা, মাদক, মোবাইল আসক্তি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনার…
সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাটের দক্ষিণ পাশে বঙ্গোপসাগরের উপকূল থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম-এর দিকনির্দেশনায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় দারোগাহাট মৎস্য প্রজনন কেন্দ্রে নিরাপত্তাপ্রাচীর ও গেট নির্মাণকাজে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্বহাল রাখায় কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে নগর যুবদল।…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: কুয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার প্রবাসী মো. কামাল উদ্দিন…
This website uses cookies.