খুলনার দাকোপ উপজেলার লাউডোব এলাকার অসহায় বৃদ্ধা ফুলপাতার পাশে দাঁড়িয়েছে উপজেলা যুবদল। তাকে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেছেন দলটির নেতাকর্মীরা।
শনিবার (১১ জুলাই) বিকেলে স্থানীয় সংসদ সদস্য আমীর এজাজ খানের নির্দেশে উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক শেখের নেতৃত্বে ওই বৃদ্ধার হাতে খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রতন রায়, আবু সাঈদ গাজী, মো. বদিয়ার শেখ এবং সদস্য পাপ্পু সাহা ও বাবু সরদারসহ স্থানীয় নেতাকর্মীরা।
উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক শেখ বলেন, ‘মিডিয়ার মাধ্যমে এই বৃদ্ধা মায়ের কষ্টের কথা জানতে পেরেই আমরা তার পাশে ছুটে এসেছি। যুবদল সব সময় মানবিক কাজের সঙ্গে জড়িত আছে এবং ভবিষ্যতেও থাকবে। এমন একজন অসহায় বৃদ্ধাকে সহায়তা করতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি।’
সহায়তা সামগ্রীর মধ্যে ছিল ৫০ কেজি চাল, ৫ কেজি তেল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি রসুন, ২ কেজি চিনি, ১ কেজি চিড়া, ৫০০ গ্রাম দুধসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং মশার কয়েল, টুথপেস্ট ও ব্রাশ।
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পাদন নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের…
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ‘শিশু-কিশোর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যাশিশুর…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল পরিত্যক্ত রেল কলোনি থেকে প্রায় চার শতাধিক পরিবারকে উচ্ছেদের…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে…
মো: দিদারুল আলম। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ গৃহদাহ এবার…
This website uses cookies.