শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনার দাকোপে আত্মহত্যা, মাদক ও অনলাইন জুয়াবিরোধী সচেতনতামূলক র‍্যালি সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাটে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বড় সাজ্জাদ বাহিনীর দুর্ধর্ষ সন্ত্রাসী, খুনি-চাঁদাবাজ কালা মোবারকসহ ৪ জন গ্রেফতার; বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার বড় দারোগাহাট মৎস্য প্রজনন কেন্দ্রে নির্মাণকাজ: অভিযোগের পর তদারকি জোরদার, নিয়ম মেনেই কাজ চলছে চট্টগ্রাম মহানগর ইপিজেড যুবদলের শুভেচ্ছা মিছিল কুয়েতে সড়ক দুর্ঘটনায় সীতাকুণ্ডের প্রবাসী কামালের মৃত্যু, মরদেহ আসছে আগামীকাল নিউইয়র্কে ‘চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’-এর বার্ষিক বনভোজন ও চাটগাঁইয়া মিলনমেলা সম্পন্ন চন্দনাইশে ১০৪ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ জঙ্গল সলিমপুরে ৫ জন দাগী আসামি গ্রেপ্তার চন্দনাইশে জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

দাকোপে অসহায় বৃদ্ধা ফুলপাতার পাশে উপজেলা যুবদল

  • আপডেট সময়ঃ শনিবার, ১১ জুলাই, ২০২৬

 খুলনা সংবাদদাতা:

​খুলনার দাকোপ উপজেলার লাউডোব এলাকার অসহায় বৃদ্ধা ফুলপাতার পাশে দাঁড়িয়েছে উপজেলা যুবদল। তাকে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেছেন দলটির নেতাকর্মীরা।

​শনিবার (১১ জুলাই) বিকেলে স্থানীয় সংসদ সদস্য আমীর এজাজ খানের নির্দেশে উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক শেখের নেতৃত্বে ওই বৃদ্ধার হাতে খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।

​এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রতন রায়, আবু সাঈদ গাজী, মো. বদিয়ার শেখ এবং সদস্য পাপ্পু সাহা ও বাবু সরদারসহ স্থানীয় নেতাকর্মীরা।

​উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক শেখ বলেন, ‘মিডিয়ার মাধ্যমে এই বৃদ্ধা মায়ের কষ্টের কথা জানতে পেরেই আমরা তার পাশে ছুটে এসেছি। যুবদল সব সময় মানবিক কাজের সঙ্গে জড়িত আছে এবং ভবিষ্যতেও থাকবে। এমন একজন অসহায় বৃদ্ধাকে সহায়তা করতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি।’

​সহায়তা সামগ্রীর মধ্যে ছিল ৫০ কেজি চাল, ৫ কেজি তেল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি রসুন, ২ কেজি চিনি, ১ কেজি চিড়া, ৫০০ গ্রাম দুধসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং মশার কয়েল, টুথপেস্ট ও ব্রাশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »