রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে আলোচিত চন্দনা হত্যা মামলায় স্বামীসহ চারজন গ্রেপ্তার চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার সীতাকুণ্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের মিলনমেলা ও আলোচনা সভা সীতাকুণ্ডে কেমিক্যাল কমপ্লেক্সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু চট্টগ্রাম সীতাকুণ্ডে ডেঙ্গু জ্বরে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮ সীতাকুণ্ডে সিএসআইডি প্রতিনিধি দল কর্তৃক শিবপুর প্রতিবন্ধী স্কুল পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন: চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর নাম ঘোষণা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ সীতাকুণ্ডে দুই দিনে উদ্ধার অজ্ঞাত গৃহবধূ ও শিশুর লাশ সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে অস্ত্রসহ চার সন্ত্রাসী গ্রেফতার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে পাহাড় ধসে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

  • আপডেট সময়ঃ বুধবার, ৮ জুলাই, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

​চট্টগ্রামে টানা কয়েকদিনের ভারী বর্ষণে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় পাহাড় ধসে আশরাফুল ইসলাম তানভীর (১০ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসক।

​আজ বুধবার (৮ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর সমাজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর ওই এলাকার বাসিন্দা মহিন উদ্দীনের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, টানা ভারী বর্ষণে পাহাড়ের মাটি নরম হয়ে বুধবার সকালে মহিন উদ্দীনের বসতঘরের ওপর পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ে। এতে মুহূর্তের মধ্যে ঘরটি মাটিচাপা পড়ে। পাহাড় ধসের সময় মা ও শিশু ঘরের ভেতরেই ছিলেন। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ চালিয়ে গুরুতর আহত অবস্থায় মা ও শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু তানভীরকে মৃত ঘোষণা করেন। আহত মা প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে বাড়িতে রয়েছেন।

​খবর পেয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম ও স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা ও শুকনো খাবার সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া পাহাড় ধসের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

​স্থানীয় বাসিন্দারা জানান, জঙ্গল সলিমপুরের পাহাড়ঘেঁষা ছিন্নমূল এলাকায় হাজার হাজার পরিবার চরম ঝুঁকির মধ্যে বসবাস করছে। প্রতি বছর বর্ষা মৌসুমে পাহাড় ধসের আশঙ্কা থাকলেও স্থায়ী পুনর্বাসনের কার্যকর কোনো সমাধান হয়নি।

​এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন পাহাড়ের পাদদেশে ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। তবে স্থানীয়দের একাংশের আপত্তির কারণে জোরপূর্বক উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »