Categories: জাতীয়

দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

 দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে ডাক্তার দেখাতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মা ও তার তিন বছর বয়সী ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের ভাবকী পাঁচপীর এলাকায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন, কাহারোল উপজেলার ৫ নম্বর সুন্দরপুর ইউনিয়নের মালগ্রাম এলাকার মো. নাজমুল ইসলামের স্ত্রী ফাহিমা আক্তার (২৮) এবং তাদের ছেলে মো. আব্দুল্লাহ (৩)। আহত মোটরসাইকেল চালক নাজমুল ইসলাম (৩২) বর্তমানে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

​দশমাইল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান জানান, নাজমুল ইসলাম ভোরে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও জেলার উত্তর গড়েয়ায় এক হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। পথিমধ্যে পিছন দিক থেকে ঠাকুরগাঁওগামী একটি মাছবাহী পিকআপ মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়েন। এ সময় ঘাতক পিকআপটি ফাহিমা আক্তার ও শিশু আব্দুল্লাহর শরীরের ওপর দিয়ে চলে যায় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

​বীরগঞ্জ থানার হাইওয়ে ডিউটিতে নিয়োজিত এসআই দেবাশীস রায় জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোর হওয়ায় সড়কে লোকজন কম থাকায় পিকআপটি পালিয়ে যেতে সক্ষম হয়। তবে দ্রুতই যান চলাচল স্বাভাবিক করা হয়।

​বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবু বক্কর সিদ্দীক জানান, মা ও ছেলেকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। আহত নাজমুল ইসলাম বর্তমানে চিকিৎসাধীন।

​বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

​হাইওয়ে থানার ওসি নির্মল চন্দ্র মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডের জোড়আমতল রেল কলোনির চার শতাধিক পরিবারের উচ্ছেদ প্রতিহত করার ঘোষণা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল পরিত্যক্ত রেল কলোনি থেকে প্রায় চার শতাধিক পরিবারকে উচ্ছেদের…

20 hours ago

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী এফসিএ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে…

21 hours ago

বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে কোন্দল এবার প্রকাশ্যে: চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য পদে মুখোমুখি দুই প্যানেল!

মো: দিদারুল আলম। ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ গৃহদাহ এবার…

23 hours ago

সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের বিনামূল্যে স্বাস্থ্যসেবা: ছানি অপারেশনের জন্য ৪৯ জন নির্বাচিত, চিকিৎসা পেলেন ৩ শতাধিক

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ​মানবসেবার প্রত্যয় নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড…

1 day ago

সীতাকুণ্ডে আলোচিত চন্দনা হত্যা মামলায় স্বামীসহ চারজন গ্রেপ্তার

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে যৌতুকের দাবিতে স্ত্রী চন্দনা শীলকে (২২) শ্বাসরোধ করে হত্যার অভিযোগে…

2 days ago

চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

 বিশেষ প্রতিনিধি: ​চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।…

2 days ago

This website uses cookies.