চট্টগ্রাম নগরের অক্সিজেন বালুছড়া এলাকা থেকে নিখোঁজ হয়েছেন সুমি (৩২) নামে সীতাকুণ্ডের এক গৃহবধূ। গত সোমবার দুপুরে বাসা থেকে বের হওয়ার পর থেকে তিনি আর ফিরে আসেননি। নিখোঁজ গৃহবধূর সন্ধানে দিশেহারা হয়ে পড়েছেন তার পরিবার।
জানা গেছে, সুমির স্থায়ী নিবাস সীতাকুণ্ড উপজেলার পশ্চিম লালানগর গ্রামের আবুর পুকুর এলাকায়। তিনি মোশাররফ হোসেনের স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, গত সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে নগরের অক্সিজেন বালুছড়া এলাকার চৌধুরীপাড়ার বাসা থেকে বের হন তিনি। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাকে পাওয়া যায়নি।
পরিবার সূত্রে আরও জানা যায়, সুমি মানসিকভাবে কিছুটা অসুস্থ। বর্তমানে তিনি নিখোঁজ থাকায় পরিবারের সদস্যরা তার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন।
যোগাযোগের অনুরোধ:
যদি কোনো সহৃদয় ব্যক্তি নিখোঁজ সুমির সন্ধান পেয়ে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে পরিবারের দেওয়া নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে:
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল পরিত্যক্ত রেল কলোনি থেকে প্রায় চার শতাধিক পরিবারকে উচ্ছেদের…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে…
মো: দিদারুল আলম। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ গৃহদাহ এবার…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): মানবসেবার প্রত্যয় নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে যৌতুকের দাবিতে স্ত্রী চন্দনা শীলকে (২২) শ্বাসরোধ করে হত্যার অভিযোগে…
বিশেষ প্রতিনিধি: চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।…
This website uses cookies.