শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতঃ মাদক ও বাল্যবিবাহ রোধে সমন্বিত উদ্যোগের তাগাদা গাইবান্ধায় অবৈধভাবে দোকান নির্মাণ করা হচ্ছে সীতাকুণ্ডে নামাজরত অবস্থায় মা-মেয়েকে জিম্মি করে ডাকাতি: ১৫ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ টাকা লুট সীতাকুণ্ডে শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ড সীতাকুণ্ডে শিপইয়ার্ডে নীরব চাঁদাবাজি: জিম্মি মালিকরা, আটক ১ উত্তাল সঙ্খনদীতে লাকড়ি ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ সীতাকুণ্ডে পাহাড় ধসে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু প্রবল বর্ষণে সীতাকুণ্ডের বিভিন্ন স্থান প্লাবিত, বাড়িঘর-অফিস-মসজিদে পানির হানা দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু গৃহবধূ সুমির সন্ধান চায় পরিবার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন: শিল্পের উন্নয়নে সহায়তার আশ্বাস শিল্পমন্ত্রীর

  • আপডেট সময়ঃ সোমবার, ৬ জুলাই, ২০২৬

 সীতাকুণ্ড প্রতিনিধি:

জাহাজ ভাঙা শিল্প খাতের সমস্যা সমাধান ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (৬ জুলাই) চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন শেষে তিনি এ আশ্বাস দেন।

​পরিদর্শনের সময় মন্ত্রী পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইয়ার্ড, আরব গ্রিন শিপ রিসাইক্লিং ইয়ার্ড এবং এস এন কর্পোরেশন ঘুরে দেখেন। এ সময় তিনি পরিবেশবান্ধব জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ কার্যক্রম, শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা ও আধুনিক অবকাঠামোর অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

​শিল্পমন্ত্রী বলেন, “পরিবেশবান্ধব শিপ রিসাইক্লিং শিল্প গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশকে আবারও বিশ্বের শীর্ষস্থানে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। একসময় পরিবেশ দূষণ ও শ্রমিক নিরাপত্তাহীনতা নিয়ে সমালোচনা থাকলেও, এখন অনেক প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে আধুনিক ইয়ার্ডে রূপান্তরিত হয়েছে। এই ধারা ধরে রাখতে সরকার প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেবে।”

​তিনি আরও বলেন, “দেশের ইস্পাত শিল্পের কাঁচামালের বড় উৎস এই খাত। তাই টেকসই উন্নয়নে পরিবেশ ও শ্রমিকের নিরাপত্তার ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।”

​এ সময় বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সভাপতি মো. রেজাউল করিম (রিংকু) ও সংগঠনের নেতারা শিল্পের সংকট তুলে ধরেন। তারা জানান, গ্রিন ইয়ার্ড নির্মাণে বিশাল বিনিয়োগের পরও ‘রেড ক্যাটাগরি’তে অন্তর্ভুক্ত থাকায় তারা আন্তর্জাতিক বাজারে পিছিয়ে পড়ছেন। এছাড়া গ্রিন ফাইন্যান্সিং ও ঋণ প্রাপ্তিতে জটিলতার কথাও জানান তারা।

​নেতৃবৃন্দ ‘জাহাজ ভাঙা ও পুনর্ব্যবহার বিধিমালা, ২০১১’ হালনাগাদ করার পাশাপাশি বিনিয়োগবান্ধব নীতিমালা ও প্রশাসনিক জটিলতা কমানোর দাবি জানান।

​উদ্যোক্তাদের দাবি শুনে শিল্পমন্ত্রী বলেন, “শিল্পের যৌক্তিক সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে দেখা হবে। পরিবেশ রক্ষা ও শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করে এ খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »