রংপুর সংবাদদাতা:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ২১তম হাজী সম্মেলন ও দোয়া মাহফিল। শনিবার (০৪ জুলাই, ২০২৬) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সম্মেলনে পবিত্র হজ পালনকারী ব্যক্তিবর্গ অংশ নেন।
হিজবুল আরাফাত ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব তৈয়ুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জামায়াতের কুড়িগ্রাম জেলা আমির আজিজুর রহমান সরকার স্বপন ও সহ-সেক্রেটারি আলহাজ্ব ফয়জার রহমান।
আয়োজক সূত্রে জানা গেছে, এ বছর হজ পালন করে ফেরা নতুন ৪৫ জনসহ প্রায় ৪৫০ জন হাজী সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে হজের তাৎপর্য ও পরবর্তী জীবন পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— উপজেলা শাখা হিজবুল আরাফাতের সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল জলিল, ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল্লাহেল বাকি তালুকদার, ভূরুঙ্গামারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ খালেদুজ্জামান, সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলহাজ বাবলুল আক্তার, মইদাম কলেজের প্রভাষক মাওলানা রুহুল আমিন হামিদী এবং ভূরুঙ্গামারী বায়তুল আমান কোর্ট মসজিদের খতিব মাওলানা নূরুল ইসলাম।
সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুল সংখ্যক হাজী উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছর বয়সী প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে…
সীতাকুণ্ড প্রতিনিধি: সারা দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও যুবলীগের জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও…
সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি: আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই ও হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম কাস্টমস হাউসের আমদানি পণ্যচালানের কায়িক পরীক্ষণসংক্রান্ত ১৪টি নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন কমিশনার…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আজ ২৫ নভেম্বর ২০২৬ খ্রি. চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শামসুল হক, বিপিএম…
সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২ নম্বর বারৈয়াঢালা…
This website uses cookies.