রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে আলোচিত চন্দনা হত্যা মামলায় স্বামীসহ চারজন গ্রেপ্তার চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার সীতাকুণ্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের মিলনমেলা ও আলোচনা সভা সীতাকুণ্ডে কেমিক্যাল কমপ্লেক্সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু চট্টগ্রাম সীতাকুণ্ডে ডেঙ্গু জ্বরে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮ সীতাকুণ্ডে সিএসআইডি প্রতিনিধি দল কর্তৃক শিবপুর প্রতিবন্ধী স্কুল পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন: চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর নাম ঘোষণা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ সীতাকুণ্ডে দুই দিনে উদ্ধার অজ্ঞাত গৃহবধূ ও শিশুর লাশ সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে অস্ত্রসহ চার সন্ত্রাসী গ্রেফতার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ভূরুঙ্গামারীতে ২১তম হাজী সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ শনিবার, ৪ জুলাই, ২০২৬

 রংপুর সংবাদদাতা:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ২১তম হাজী সম্মেলন ও দোয়া মাহফিল। শনিবার (০৪ জুলাই, ২০২৬) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সম্মেলনে পবিত্র হজ পালনকারী ব্যক্তিবর্গ অংশ নেন।

​হিজবুল আরাফাত ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব তৈয়ুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জামায়াতের কুড়িগ্রাম জেলা আমির আজিজুর রহমান সরকার স্বপন ও সহ-সেক্রেটারি আলহাজ্ব ফয়জার রহমান।

​আয়োজক সূত্রে জানা গেছে, এ বছর হজ পালন করে ফেরা নতুন ৪৫ জনসহ প্রায় ৪৫০ জন হাজী সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে হজের তাৎপর্য ও পরবর্তী জীবন পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— উপজেলা শাখা হিজবুল আরাফাতের সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল জলিল, ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল্লাহেল বাকি তালুকদার, ভূরুঙ্গামারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ খালেদুজ্জামান, সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলহাজ বাবলুল আক্তার, মইদাম কলেজের প্রভাষক মাওলানা রুহুল আমিন হামিদী এবং ভূরুঙ্গামারী বায়তুল আমান কোর্ট মসজিদের খতিব মাওলানা নূরুল ইসলাম।

​সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুল সংখ্যক হাজী উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »