রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে আলোচিত চন্দনা হত্যা মামলায় স্বামীসহ চারজন গ্রেপ্তার চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার সীতাকুণ্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের মিলনমেলা ও আলোচনা সভা সীতাকুণ্ডে কেমিক্যাল কমপ্লেক্সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু চট্টগ্রাম সীতাকুণ্ডে ডেঙ্গু জ্বরে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮ সীতাকুণ্ডে সিএসআইডি প্রতিনিধি দল কর্তৃক শিবপুর প্রতিবন্ধী স্কুল পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন: চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর নাম ঘোষণা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ সীতাকুণ্ডে দুই দিনে উদ্ধার অজ্ঞাত গৃহবধূ ও শিশুর লাশ সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে অস্ত্রসহ চার সন্ত্রাসী গ্রেফতার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ডিমলায় আশ্রয়দাতা মামার বিরুদ্ধে ভাগ্নিকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, এলাকাবাসীর তীব্র ক্ষোভ

  • আপডেট সময়ঃ শনিবার, ৪ জুলাই, ২০২৬

 ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের মধ্য সুন্দর খাতা এলাকায় আশ্রয়দাতা মামার বিরুদ্ধে নিজের ভাগ্নিকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযুক্ত মামার নাম ময়েন আলী। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

​ভুক্তভোগী তরুণী ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক আবাসন সংকটের কারণে ওই তরুণী দীর্ঘ দিন ধরে তার মামা ময়েন আলীর বাড়িতে থেকে পড়াশোনা ও জীবনযাপন করছিলেন। কিন্তু সেই আশ্রয়দাতাই হয়ে ওঠেন লম্পট। ভুক্তভোগীর অভিযোগ, দীর্ঘ দিন ধরে মামা ময়েন আলী তাকে নানাভাবে অনৈতিক কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।

​ঘটনার দিন গত ২ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যায় ওই তরুণীর মামি পাশের বাড়িতে গেলে বাড়িতে একা পেয়ে ময়েন আলী তাকে টাকার প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দেয়। এতে ওই তরুণী তীব্র প্রতিবাদ জানালে ক্ষিপ্ত হয়ে ময়েন আলী তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। ওই তরুণীর আত্মচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে ময়েন আলী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

​এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বলেন, “মেয়েটি অসহায় হয়ে আশ্রয় পাওয়ার আশায় মামার বাড়িতে ছিল। নিজের ভাগ্নির সঙ্গে এমন ন্যক্কারজনক কাজ করার সাহস তিনি কোথায় পেলেন? আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও কঠিন বিচার চাই।”

​আশ্রয়দাতার এমন বিশ্বাসঘাতকতায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। লম্পট মামার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীর পরিবার প্রশাসনের কাছে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »