
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা জেলেপাড়া নুর মোহাম্মদ সড়কে ‘জেলেপাড়া সৈকত পল্লী ২ নম্বর গলি পরিচালনা পরিষদ’-এর এক আলোচনা সভা শুক্রবার (৩ জুলাই) সকালে স্থানীয় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সর্বসম্মতিক্রমে সমাজসেবক নুরুল হাকিম লোকমান, ফজলে এলাহী ও সাংবাদিক এস কে সাগরকে পরিচালনা পরিষদের উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।
পরিচালনা পরিষদের সভাপতি অরুণ কান্তি বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসেন টিটুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন—সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক মিলন দাস, অর্থ সম্পাদক প্রভাত দাস, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ মালেক ও দিবস দাস, প্রচার সম্পাদক লিটন ও মোহাম্মদ রিফাত, দপ্তর সম্পাদক রায়হান ও পারভেজ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মৃদুল দাস, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ভগীরথ দাস ও সৌরভ দাস, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ জসিম ও শ্রী শ্রীমৎ স্বামী সন্জিতানন্দ পুরী মহারাজ এবং কার্যনির্বাহী সদস্য বিধান দাস ও নেপাল দাস প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, পতেঙ্গার জেলেপাড়া সৈকত পল্লী ২ নম্বর গলির বাসিন্দারা যুগের পর যুগ ধরে নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। জেলেপাড়া নুর মোহাম্মদ সড়কটির দীর্ঘদিনের বেহাল দশার কারণে সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান পানি জমে যায়, যার ফলে সাধারণ মানুষকে অবর্ণনীয় ভোগান্তি পোহাতে হয়। এছাড়া সড়কবাতি না থাকায় রাতের বেলা অন্ধকারে চলাচলে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।
বক্তারা আরও জানান, রাস্তার উন্নয়নের দাবিতে ইতোমধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের নিকট আবেদন জানানো হয়েছে। জনদুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর হস্তক্ষেপ কামনা করছি।
সবশেষে বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, জেলেপাড়া সৈকত পল্লী ২ নম্বর গলি পরিচালনা পরিষদ সর্বদা দেশের উন্নয়ন ও মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবে।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply