কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বেসরকারী গুদাম থেকে ৫৭৮ টন সরকারী চাউল জব্দ করা হয়েছে। বুধবার (১৩ মে) বিকাল তিনটার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমসুল এলাকার দীর্ঘদিন বন্ধ সালেহ কার্পেট মিলের একটি গুদাম থেকে ডিজিএফআইয়ের গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ৭ এর অভিযানে অবৈধভাবে মজুদ করা চাউল জব্দ করা হয়। এসময় আবদুল আজিজ নামে একজনকে আটক করা হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি প্রকল্পের চাল অবৈধভাবে মজুত করে রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ অভিযান পরিচালনা করে। অভিযানে ৫৭৮ টন সরকারি চাউল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে তিনকোটি টাকা। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর হোসেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ৭ এর লেঃ কমান্ডার তাওহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে সীতাকুণ্ডের কদমরসুল এলাকার একটি গুদাম থেকে ৫৭৮ টন সরকারি চাউল জব্দ করা হয়। বাজারজাত করণের জন্যে অবৈধভাবে এসব চাউল মজুদ করা হয়। সরকারি বিভিন্ন প্রজেক্টের চাউল কোন ধরণের লাইসেন্স ছাড়া মজুদ করা হচ্ছিল। যা এখান থেকে বিভিন্ন মোড়কে বাজারজাত করা হতো। চাউলগুলো জব্দের পর গুদামটা সিলগালা করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
অভিযানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম খাদ্য নিয়ন্ত্রক কারিগরি কর্মকর্তা রাজিব কুমার দে, চট্টগ্রাম র্যাব ৭ এর কোম্পানি কমান্ডার সাইফুর রহমানসহ র্যাব, পুলিশের বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী। সরকারী চাল আত্মসাৎ এর যেকোন তথ্য পুলিশ, র ্যাব বা ইউএনও সংবাদ জানানোর জন্য সচেতন নাগরিকদের প্রতি আহবান জানানো হয়েছে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
খুলনা সংবাদদাতা: খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…
This website uses cookies.