শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর থেকে ৪১০ বস্তা অবৈধ সার উদ্ধার সীতাকুণ্ডের বাসিন্দা পাকিস্তানে সন্ত্রাসীদের গুলিতে নিহত নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে চন্দনাইশে সাংস্কৃতিক প্রতিযোগিতা চন্দনাইশ থানা পুলিশের উদ্যোগে সাতবাড়িয়া ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি, পথসভা ও সমাবেশ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রাম সীতাকুণ্ডে র‍্যাবের অভিযানে ৫৭৮ টন সরকারি চাউল জব্দ, আটক-১

  • আপডেট সময়ঃ বুধবার, ১৩ মে, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বেসরকারী গুদাম থেকে ৫৭৮ টন সরকারী চাউল জব্দ করা হয়েছে। বুধবার (১৩ মে) বিকাল তিনটার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমসুল এলাকার দীর্ঘদিন বন্ধ সালেহ কার্পেট মিলের একটি গুদাম থেকে ডিজিএফআইয়ের গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ৭ এর অভিযানে অবৈধভাবে মজুদ করা চাউল জব্দ করা হয়। এসময় আবদুল আজিজ নামে একজনকে আটক করা হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি প্রকল্পের চাল অবৈধভাবে মজুত করে রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ অভিযান পরিচালনা করে। অভিযানে ৫৭৮ টন সরকারি চাউল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে তিনকোটি টাকা। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর হোসেন। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ৭ এর লেঃ কমান্ডার তাওহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে সীতাকুণ্ডের কদমরসুল এলাকার একটি গুদাম থেকে ৫৭৮ টন সরকারি চাউল জব্দ করা হয়। বাজারজাত করণের জন্যে অবৈধভাবে এসব চাউল মজুদ করা হয়। সরকারি বিভিন্ন প্রজেক্টের চাউল কোন ধরণের লাইসেন্স ছাড়া মজুদ করা হচ্ছিল। যা এখান থেকে বিভিন্ন মোড়কে বাজারজাত করা হতো। চাউলগুলো জব্দের পর গুদামটা সিলগালা করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
অভিযানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম খাদ্য নিয়ন্ত্রক কারিগরি কর্মকর্তা রাজিব কুমার দে, চট্টগ্রাম র‍্যাব ৭ এর কোম্পানি কমান্ডার সাইফুর রহমানসহ র‍্যাব, পুলিশের বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী। সরকারী চাল আত্মসাৎ এর যেকোন তথ্য পুলিশ, র ্যাব বা ইউএনও সংবাদ জানানোর জন্য সচেতন নাগরিকদের প্রতি আহবান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »