শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

আবারো চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লার বাঘা বলি শরীফ

  • আপডেট সময়ঃ শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধিঃ

আবদুল জব্বার স্মৃতি বলীখেলায় টানা তৃতীয় বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা বলি মো. শরীফ।
আজ শনিবার ঐতিহাসিক লালদীঘি মাঠে অনুষ্ঠিত বলীখেলার ফাইনাল খেলায় তিনি একই এলাকার রাশেদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।

৪৫মিনিটের এই দ্বৈরথে কেউ কাউকে ছাড় দেননি। তবে কৌশলগত ব্যবধানে এগিয়ে থাকায় শরীফকে জয়ী ঘোষণা করা হয়। তিনি ‘বাঘা’ শরীফ নামে পরিচিত।

আজ বিকেল সাড়ে তিনটায় থেকে রিংয়ে বলীখেলা শুরু হয়। ১০৮ জন বিভিন্ন বয়সী বলী এতে অংশ নেন।

বিকেলে বেলুন উড়িয়ে বলীখেলার উদ্বোধন করেন নগর পুলিশের কমিশনার হাসান মোঃ শওকত আলী।ঢোলের তালে তালে, হাজারো দর্শকের উচ্ছ্বাসে আর বৈশাখী মেলার প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

এই উৎসবমুখর আবহেই অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসর। আর সেই আসরে আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন কুমিল্লার বাঘা শরীফ।

ফাইনালে রাশেদ বলীকে হারিয়ে শিরোপা জিতেছেন তিনি। এর মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো জব্বারের বলীখেলার চ্যাম্পিয়ন হলেন বাঘা শরীফ।
প্রতিবছর বৈশাখের ১০ তারিখ এই জব্বারের বলি খেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »