সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ-
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে অবৈধ কারখানার জিংক পাউডার কেলেংকারীঃ দুই জামায়াত নেতার মধ্যে পাল্টাপাল্টি আভিযোগ!

  • আপডেট সময়ঃ শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

সীতাকুণ্ডে অবৈধ জিংক পাউডার মজুদের অভিযোগ ঘিরে দুই জামায়াত নেতার পাল্টাপাল্টি বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তাপ ছড়িয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, সীতাকুণ্ডে বাড়বকুণ্ড ইউনিয়ন এলাকায় অবৈধ কারখানায় জিংক পাউডার মজুদের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতির অঙ্গনে উপজেলা জামায়াতের এসিষ্ট্যান্ট সেক্রেটারী কুতুব উদ্দিন শিবলী ও উপজেলা জামায়াতের রোকন দেলোয়ার হোসেন ভূঁইয়ার মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়। কারণ কারখানায় অবৈধ জিংক পাউডার মজুদ নিয়ে সংবাদ প্রকাশের উদ্যোগ ঠেকানোর দেলোয়ার হোসেন ভূঁইয়াকে বিভিন্ন ভাবে দেয়। যেহেতু ভূঁইয়া উপজেলা জামায়াতের মিডিয়া ইউনিট সেক্রেটারী। চাপ প্রয়োগে ভূঁইয়া গত ২২ এপ্রিল ২০২৬ তারিখে তিনি নিজের “ভূঁইয়া পন্হিছিলা সীতাকুণ্ড ” ফেসবুক আইডিতে একটি দীর্ঘ পোস্ট দেন, যেখানে তিনি সীতাকুণ্ডের “কালো জগতের ভাটিয়ারীর বাটপার ইলিয়াস এবং উপজেলা জামায়াতের এসিষ্ট্যান্ট সেক্রেটারী কুতুব উদ্দিন শিবলী সহ কয়েক জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন।
ওই পোস্টে দেলোয়ার ভূইয়া দাবি করেন, সংবাদ প্রকাশ না করার সাংবাদিকদের প্রভাবিত করতে তাকে পৌরসদরস্হ আল আমিন রেস্টুরেন্টে ডেকে নিয়ে টাকা দেয়ার প্রস্তাব দেয়। হোটেলে তিন জন ব্যক্তি দীর্ঘ সময় ধরে তার জন্য অপেক্ষা করে। তবে তিনি কোন ধরনের আর্থিক প্রস্তাব গ্রহণ করেননি বলে জানান।
তছাড়া সে যেন কাউকে দিয়ে সংবাদ প্রচার না করায় সেজন্য বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে বলে সে (ভূঁইয়া) ফেসবুকে উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট একটি পক্ষ নিজেদেরকে কুতুব উদ্দিন শিবলীর সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দেয় এবং মোবাইলে বিষয়টি সমঝোতার চেষ্টা চালায়। তাকে প্রভাবিত করার জন্য গোপনে কথোপকথন রেকর্ড করা হয় এবং পরবর্তীতে তা আংশিক ভাবে কেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলে। তিনি জানান, সম্পূর্ণ রেকর্ড তার কাছে সংরক্ষিত আছে। তবে ফেসবুকে পোস্ট প্রকাশের পর তা ডিলাইট করে দেয়ার জন্য তাকে চাপ প্রয়োগ করে।
অপরদিকে, এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন কুতুব উদ্দিন শিবলী। তার দাবি, দেলোয়ার ভূইয়া তার বিরুদ্ধে মিথ্যাচার করছে এবং সে চাঁদাবাজির উদ্দেশ্যে এসব অপপ্রচার চালাচ্ছে। তার চাহিদামত চাঁদা না পেয়ে আমার সম্মানহানির করার জন্য চেষ্টা করছে।
এ বিষয়ে কোনো আইনি ব্যবস্থা নেবেন কিনা জানতে চাইলে শিবলী জানান, বিষয়টি দলের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
এব্যাপারে দেলোয়ার ভূইয়ার বক্তব্য, যদি কুতুব উদ্দিন শিবলী এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত না হন, তাহলে তার নাম ব্যবহার করে কেন আমার সাথে যোগাযোগ করেন।
ঘটনাটি নিয়ে অত্র উপজেলা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »