জসিম উদ্দীন ফারুকী বিশেষ প্রতিনিধিঃ
চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদ ভবন থেকে অনেক মালামাল চুরির ঘটনা ঘটেছে। সিঁড়ি ঘরের টিনের চাল কেটে প্রশাসনিক কর্মকর্তার কক্ষে প্রবেশ করে চুরের দল বিভিন্ন মালামাল ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে যায়। গত ১৮ এপ্রিল দিবাগত রাতে যে কোনো সময় চুরির ঘটনা ঘটে। জানা যায়, প্রশাসনিক কর্মকর্তার কক্ষে প্রবেশ করে টেবিলের ওপর থাকা দুটি ডেস্কটপ যার আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা, তিনটি স্টিলের আলমারি ভেঙে চোরের দল একটি ল্যাপটপ মূল্য ৪০ হাজার টাকা, একটি কালার প্রিন্টার মূল্য ২০ হাজার টাকা, মাউস, কিবোর্ড এবং মনিটর মূল্য ৮ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এছাড়া
আলমারিতে রাখা ‘থ্যালাসেমিয়া হাসপাতাল নির্মাণ’ লটারির বিক্রির নগদ ১ হাজার ৯’শ নগর অর্থসহ মোট প্রায় ১ লাখ ১০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চুরের দল। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. শাহাদত হোসেন বাদী হয়ে চন্দনাইশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাকিম শামীম বলেছেন, চন্দনাইশ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেনকে অবহিত করা হয়েছে।ব্যবস্থা গ্রহণ করা হবে। চন্দনাইশ থানার এসআই তাওহীদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত আইনানুগ
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছর বয়সী প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে…
সীতাকুণ্ড প্রতিনিধি: সারা দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও যুবলীগের জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও…
সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি: আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই ও হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম কাস্টমস হাউসের আমদানি পণ্যচালানের কায়িক পরীক্ষণসংক্রান্ত ১৪টি নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন কমিশনার…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আজ ২৫ নভেম্বর ২০২৬ খ্রি. চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শামসুল হক, বিপিএম…
সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২ নম্বর বারৈয়াঢালা…
This website uses cookies.