বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের ভাটিয়ারীতে বাইক দূর্ঘটনায় যুবকের মৃত্যু সীতাকুণ্ডে আরো এক যুবক খুন! দুই মাসে চার যুবককে হত্যা! সীতাকুণ্ডে কারখানার ছাউনীর টিন পড়ে দুই শ্রমিক নিহত বাড়বকুন্ডের কিশোর শাহেদকে ৯ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছেনা সীতাকুণ্ড জাটকা সংরক্ষণ সপ্তাহ, ২০২৬ উদ্ভোধন শিপ রিসাইক্লিং শিল্পের উন্নয়নে মন্ত্রীর আশ্বাস, বাংলাদেশ এখন ‘গ্রিন ইয়ার্ড’-এ বিশ্বে অগ্রগামী চন্দনাইশে তারেক রহমানকে নিয়ে কটূক্তি, অলি আহমদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল সীতাকুণ্ডে সাগরে অবৈধ ভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ চন্দনাইশে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে স্থানান্তরের সময় ৮ শ লিটার জ্বালানি তেল জব্দ চট্টগ্রাম সীতাকুণ্ড ফৌজদারহাটস্হ ডিসি পার্কে বৃক্ষ রোপণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে আরো এক যুবক খুন! দুই মাসে চার যুবককে হত্যা!

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুরে আরো এক যুব‌ক কে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা, এনিয়ে একই ইউনিয়নে দুই মাসে চার যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মুরাদপুরে মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সর্বশেষ মুরাদপুর ইউনিয়নের ভাটেরখীল সি-সড়কের পাশে লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত আনুমানিক ১টার দিকে পথচারীরা রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত ব্যক্তির পরিচয় জাহাঙ্গীর আলম শামীম (৩৮) বলে জানা গেছে। সে সীতাকুণ্ড পৌরসভার ৯ নংওয়ার্ড শিবপুর এলাকার বাসিন্দা মৃত আবুল মুনসুর ও মাতা নুরজাহান বেগমের ছেলে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মাহিনুর আমাদের সময় কে জানায়, নিহত শামীম ভাটেরখীল এলাকায় শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন। কে বা কারা তাকে ডেকে নিয়ে গিয়েছিল। তারপর বাড়ীতে না যাওয়ায় শশুর বাড়ীর লোকজন রাস্তার খুজতে বের হয়। এরই মধ্যে শশুর বাড়ী থেকে কিছু দূরে তার মৃত দেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশ কে খবর দেয়।পুলিশ দ্রুত ঘটনাস্হলে গিয়ে লাশার সুরতহাল করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়ছে। খুনের ঘটনায় তদন্তে
পুলিশের একটি টিম কাজ করছে।
অপরাধীরা দ্রুত ধরা পড়বে আশাবাদী।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, নিহত শামীম সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজ‌নীতির সা‌থে জ‌ড়িত এবং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর জানায়,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লেনদেনজনিত পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে সীতাকুণ্ডে হত্যাকাণ্ড, দুর্ঘটনা ও সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগ বাড়ছে। এর আগেও উপজেলার বিভিন্ন এলাকায় সহিংসতায় একাধিক হত্যার ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এতো হত্যাকাণ্ড তাএ মুরাদপুর ইউনিয়নে লাশ উদ্ধার এনিয়ে এলাকাবাসীকে আতংকিত।
পুলিশ সন্দেহজনক দুইজন কে আটক করেছে,তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও পুলিশ জানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »