সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রামের সীতাকুণ্ডে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

  • আপডেট সময়ঃ সোমবার, ৯ মার্চ, ২০২৬

সীতাকুণ্ড (চট্টগ্রাম প্রতিনিধি):

“আজকের পদক্ষেপ, আগামী ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসাহ-উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।রবিবার সকালে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নারী নেত্রী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।পরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সীতাকুণ্ড উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, আলমগীর বাদশা, ডা. তপন চন্দ্র বর্মন, বাবলু দাশ, মঞ্জুমান আরা বেগম, জামিরুল ইসলাম, প্রণবেশ মহাজন, আসমাউল হুসনা তন্বীসহ আরও অনেকে।

বক্তারা বলেন, সমাজের প্রতিটি স্তরে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা সময়ের দাবি। শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে নারীর ক্ষমতায়ন আরও সুদৃঢ় করতে হবে। নারী ও কন্যাদের অধিকার রক্ষা এবং একটি বৈষম্যহীন, নিরাপদ সমাজ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নারী নেত্রী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »