Categories: জাতীয়

ডা. শফিকের বাসায় তারেক রহমান

নিজস্ব প্রতিনিধিঃ

নির্বাচনের পর সৌজন্য সাক্ষাৎ করতে জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের বাসায় গিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে এনসিপির আহবায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন তিনি। তারেক রহমানের সঙ্গে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ওদিকে জামায়াত আমীরের সঙ্গে আছেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের।

রোববার সন্ধ্যায় জামায়াত আমীরের বসুন্ধরার বাসায় যান তারেক রহমান। বিএনপির একটি সূত্র জানায়, বিএনপি যে ইতিবাচক রাজনীতির সূচনা করতে চায় এর অংশ হিসেবেই বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বিদের দলের প্রধানদের বাসায় সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান।

উল্লেখ্য, বিএনপি’র সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর সমবেদনা জানাতে বিএনপি চেয়ারম্যানের গুলশানের কার্যালয়ে যান জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। এছাড়া হাসপাতালে থাকা অবস্থায়ও বেগম জিয়ার স্বাস্থ্যের খবর নিতে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন। এনসিপিসহ অন্যান্য দলের নেতারাও বেগম জিয়ার মৃত্যুর পর তারেক রহমানকে সমবেদনা জানান।

Press Didar

Recent Posts

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

18 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

18 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

21 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

21 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…

2 days ago

This website uses cookies.