কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সন্ত্রাসীদের আস্তানা হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরে র্যাব কর্মকর্তা হত্যা মামলার পলাতক আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে চট্টগ্রাম নগরীর খুলশী ও বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান চালিয়ে র্যাব সদস্যরা তাঁদের গ্রেপ্তার করেন। এ নিয়ে এখন পর্যন্ত আট আসামিকে গ্রেপ্তার করা হলো।
সর্বশেষ গ্রেপ্তারকৃত দুই আসামিরা হলো মোঃ মিজানুর রহমান (৫৩) ও মোঃ মামুন উদ্দিন (৩৮)। তাঁদের মধ্যে মিজান চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার নরুমপুর এলাকার বাসিন্দা শাহজাহান মোল্লার ছেলে এবং মামুন সন্দ্বীপ উপজেলার কালাপানীয়া এলাকার বোরহান উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
আজ মঙ্গলবার সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহিনুল ইসলাম প্রতিনিধিকে জানান, গ্রেপ্তার মিজান র্যাব কর্মকর্তা হত্যা মামলার ১৬ নম্বর এজাহারনামীয় আসামি এবং মামুন সন্দেহভাজন আসামি। তাঁদের র্যাব সদস্যরা থানায় হস্তান্তর করেছেন। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, র্যাবের উপসহকারী পরিচালক-ডিএডি (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভূঁইয়া হত্যা মামলার দুই আসামি নগরীর খুলশী ও বায়োজিদ বোস্তামীতে অবস্থান করছে বলে গোপন তথ্যের ভিত্তিতে তাঁরা নিশ্চিত হন। সোমবার রাতে অভিযান চালিয়ে মিজান ও মামুনকে গ্রেপ্তার করা হয়। পরে সকালে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।
ওসি মাহিনুল ইসলাম আরো জানান, ১৯ জানুয়ারি বিকেলে র্যাব-৭-এর একটি দল মেজর জালিস মাহমুদ খানের নেতৃত্বে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে ৪০০ থেকে ৫০০ দুষ্কৃতকারী র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে র্যাবের চার সদস্য গুরুতর আহত হন। পরে থানা-পুলিশের সহযোগিতায় আহত র্যাব সদস্যদের উদ্ধার করে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পাঠানো হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানান, নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়াকে নিয়ে আসার আগেই মারা গেছেন। বাকি তিন র্যাব সদস্য বর্তমানে চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন।
তাদের কে উন্নত চিকিৎসা প্রদান করা হচ্ছে।
উল্লেখ্য, আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা চালিয়া হত্যা ও আহত করার পরও সন্ত্রাসীদের মধ্যে কোন অনুসুচনা নেই বরং সংবাদ সম্মেলন করে সন্ত্রাসীদের প্রধান ইয়াছিন হুমকী দিয়েছেন।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
খুলনা সংবাদদাতা: খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…
This website uses cookies.