শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার। চট্টগ্রাম সীতাকুণ্ডে চতুর্মুখী সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৩০
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

র ্যাব সদস্য হত্যা মামলার জঙ্গল সলিমপুরে আরো দুই আসামী আটক

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সন্ত্রাসীদের আস্তানা হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যা মামলার পলাতক আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে চট্টগ্রাম নগরীর খুলশী ও বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব সদস্যরা তাঁদের গ্রেপ্তার করেন। এ নিয়ে এখন পর্যন্ত আট আসামিকে গ্রেপ্তার করা হলো।

সর্বশেষ গ্রেপ্তারকৃত দুই আসামিরা হলো মোঃ মিজানুর রহমান (৫৩) ও মোঃ মামুন উদ্দিন (৩৮)। তাঁদের মধ্যে মিজান চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার নরুমপুর এলাকার বাসিন্দা শাহজাহান মোল্লার ছেলে এবং মামুন সন্দ্বীপ উপজেলার কালাপানীয়া এলাকার বোরহান উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

আজ মঙ্গলবার সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহিনুল ইসলাম প্রতিনিধিকে জানান, গ্রেপ্তার মিজান র‍্যাব কর্মকর্তা হত্যা মামলার ১৬ নম্বর এজাহারনামীয় আসামি এবং মামুন সন্দেহভাজন আসামি। তাঁদের র‍্যাব সদস্যরা থানায় হস্তান্তর করেছেন। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
র‍্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, র‍্যাবের উপসহকারী পরিচালক-ডিএডি (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভূঁইয়া হত্যা মামলার দুই আসামি নগরীর খুলশী ও বায়োজিদ বোস্তামীতে অবস্থান করছে বলে গোপন তথ্যের ভিত্তিতে তাঁরা নিশ্চিত হন। সোমবার রাতে অভিযান চালিয়ে মিজান ও মামুনকে গ্রেপ্তার করা হয়। পরে সকালে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।

ওসি মাহিনুল ইসলাম আরো জানান, ১৯ জানুয়ারি বিকেলে র‍্যাব-৭-এর একটি দল মেজর জালিস মাহমুদ খানের নেতৃত্বে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে ৪০০ থেকে ৫০০ দুষ্কৃতকারী র‍্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে র‍্যাবের চার সদস্য গুরুতর আহত হন। পরে থানা-পুলিশের সহযোগিতায় আহত র‍্যাব সদস্যদের উদ্ধার করে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পাঠানো হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানান, নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়াকে নিয়ে আসার আগেই মারা গেছেন। বাকি তিন র‍্যাব সদস্য বর্তমানে চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন।
তাদের কে উন্নত চিকিৎসা প্রদান করা হচ্ছে।
উল্লেখ্য, আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা চালিয়া হত্যা ও আহত করার পরও সন্ত্রাসীদের মধ্যে কোন অনুসুচনা নেই বরং সংবাদ সম্মেলন করে সন্ত্রাসীদের প্রধান ইয়াছিন হুমকী দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »