
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ
বিশিষ্ট শ্রমিক নেতা ও রাজনীতিবিদ
তফজ্জল আহম্মদ স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে মরহুম তফজ্জল আহম্মদ এর ৫ম তম মৃত্য বার্ষিকী উদযাপন, ইসলামি সংস্কৃতিক প্রতিযোগিতা, পবিত্র কুরআনে হাফেজ সম্মাননা, এলাকার সকল মরহুম মরহুমাদের দোয়া ও ইছালে সাওয়াব মাহফিল, কেরাত, হামদ নাত সহ ইসলামি সংস্কৃতির অসাধারণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সীতাকুণ্ডের জোড়ামতল এলাকার সামাজিক সাংস্কৃতিক শিক্ষা ক্রীড়া মূলক সেচ্ছাসেবী সংগঠন তফজ্জল আহম্মদ স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে জোড়ামতল এলাকার ঐতিহ্যবাহী রাজা মিয়া জামে মসজিদ মিলনায়তনে।
অনুষ্ঠান ২টি পর্বে ধারাবাহিক ভাবে সফলভাবে সম্পন্ন হয়েছে।
১ম পর্বে ইসলামি সংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের
সভাপতিত্ব করেন তফজ্জল আহম্মদ স্মৃতি ফাউন্ডেশন’র সম্মানিত পরিচালক বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সম্মানিত সভাপতি ইফতেখার আহম্মদ জুয়েল। সঞ্চালনা করেন রাজা মিয়া সওদাগর জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মুহাম্মদ ফরিদ উদ্দিন। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা বরকত উল্লাহ, মাওলানা মুফতি আলতাফ হোসাঈন, হাফেয মাওলানা মোঃ নিজামউদ্দীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক মোহাম্মদ খোরশেদ আলম, সীতাকুণ্ড পৌরসভার সাবেক কমিশনার সেলিম উদ্দিন, অগ্রদূত ক্লাব সভাপতি সায়েদ আহমেদ ও সেক্রেটারি মনজুরুল আলম, আল আমিন ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা সভাপতি শাহজাহান সিরাজ চৌধুরী, রাজা মিয়া সওদাগর জামে মসজিদ সদস্য মোঃ হোসেন, মোঃ হাশেম শামীম, মোঃ আবু তাহের, মোঃ নুরুল আমিন লিটন, ইকবাল হোসেন, জসিম উদ্দিন, হেলাল সিকদার, আবু সুফিয়ান, আলহাজ্ব মাওলানা ইসমাইল, আলহাজ্ব দিদার, মুহাম্মদ কুরবান আলি রুবেল সহ প্রমূখ।
উক্ত প্রতিযোগিতায় জোড়ামতল এর ৬ টি ফোরকানিয়া মাদ্রাসার ৪১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ক বিভাগে ৪ টি ও খ বিভাগে ৩ টি বিষয়ে প্রতিযোগিতা হয়। ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীদের পুরষ্কার ও সনদ প্রদান করা সহ বাকিদের বিশেষ পুরষ্কার প্রদান করা হয়। ৪ জন হাফেজ ও ২ জন হাফেজাকে সম্মাননা ক্রেস্ট ও পুরষ্কার প্রদান করা হয়। ২০২৫ ইং এ জিপিএ ৫ প্রাপ্ত একজন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। ৬ জন ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষকদের সম্মাননা স্বরুপ বিশেষ উপহার প্রদান করা হয়।
২য় পর্ব ইসালে সাওয়াব ও দোয়া মাহফিলে
সংগঠনের সম্মানিত পরিচালক বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ ইফতেখার আহম্মদ জুয়েল এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজা মিয়া সওদাগর জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ্ব রফিক মিয়া সওদাগর, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৪ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী জনাব কাজী মোহাম্মদ সালাউদ্দিন। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত শায়খুল হাদীস আল্লামা এনামুল হক সিকদার, অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অত্র জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা মুহাম্মদ ফরিদ উদ্দিন।
পবিত্র কুরআন সুন্নাহর আলোকে সুন্দর সমাজ গড়ার জন্য ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ও সুমহান অসাধারণ বলে উল্লেখ করেন।
বক্তারা আরো বলেন মরহুম তফজ্জল আহম্মদ স্মৃতি ফাউন্ডেশন শুরু হতে এ পর্যন্ত সবসমযই মানবিক, ধর্মীয়, সেবামূলক কার্যক্রমে দুর্বার গতিতে এগিয়ে চলেছে। আমরা তার উত্তরোত্তর সফলতা একান্তভাবে কামনা করি।
পরিশেষে, মিলাদ কিয়াম শেষে বাংলাদেশ, বিশ্ববাসীর শান্তি কামনায়, মরহুম তফজ্জল আহম্মদ, সাবেক খতিব, এলাকার সকল মরহুম মরহুমাদের জন্য বিশেষ দোয়া, মোনাজাত ও সকলের মাঝে তোবারক বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply