বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ড জাফর নগর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে ইউএনও ফখরুল ইসলাম সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম ফের জেলার শ্রেষ্ঠ ওসি বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শন সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু সীতাকুণ্ডে মধ্যরাতে আগুন: পুড়ে ছাই ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও অটোরিকশা তারাপুর চা-বাগানে দিনে উচ্ছেদ, রাতেই অস্ত্রের মুখে দখল! চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও অস্ত্র-মাদক উদ্ধারে বিশেষ নির্দেশনা সীতাকুণ্ডে ইফা নির্বাহী প্রধান অসুস্থ তাহমিদুলকে দেখতে হাসপাতালে জামায়াত নেতা আনোয়ার ছিদ্দিক হালিশহরের ব্যাংক ম্যানেজারের ঝুলন্ত লাশ উদ্ধার, পাশে মিলল চিরকুট: ‘লোন দেওয়ার চাপ, পাওনা আদায়ে ব্যর্থ, মানসিক বিপর্যস্ত’ নিখোঁজের ৭ মাস পর পা কাটা অবস্থায় উদ্ধার শিশু রায়হান: নেপথ্যে সংঘবদ্ধ ভিক্ষাবৃত্তি চক্র?
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

  • আপডেট সময়ঃ সোমবার, ২৭ জুলাই, ২০২৬

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাসের চাপায় গুরুতর আহত হন স্থানীয় বিএনপি নেতা ইয়াছিন আরাফাত রনি (৩০)। হাসপাতালে আইসিইউতে চার দিন চিকিৎসাধীন থাকার পর গত রোববার (২৬ জুলাই) মধ্যরাতে তিনি মারা যান।

​নিহতের আত্মীয় মো. মনজুরুল ইসলাম জানান, গত ২৪ জুলাই বিকেল ৪টায় রাস্তা পারাপারের সময় তিনি এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। দীর্ঘদিন ধরে হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে তিনি না ফেরার দেশে চলে যান। তার এই অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

​নিহত ইয়াছিন আরাফাত রনি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের তুলাতুলি গ্রামের লাল মিয়া সারেং বাড়ির মৃত মোহাম্মদ ইসলাম ওরফে ইসলাম ফকিরের ছেলে।

​স্থানীয়দের অভিযোগ, ফৌজদারহাটের জলিল গেট এলাকায় দীর্ঘদিন ধরে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা রোধে তারা ওই এলাকায় দ্রুত গতি নিয়ন্ত্রণ, স্পিড ব্রেকার স্থাপন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

​স্থানীয় ব্যবসায়ী জয়নাল আবেদীন বলেন, রনি অত্যন্ত শান্ত, ভদ্র ও পরিশ্রমী একজন যুবক ছিলেন। ছোটবেলাতেই বাবাকে হারানোর পর অভাব-অনটনের মধ্যেও তিনি পরিবারের হাল ধরার চেষ্টা করছিলেন। কিন্তু একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় পরিবারটি তাদের একমাত্র ভরসা হারিয়ে ফেলল। এমন দুর্ঘটনা এড়াতে প্রশাসনের কঠোর ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

​পরবর্তীতে গত সোমবার বিকেলে ময়নাতদন্ত শেষে সামাজিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »