বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ড জাফর নগর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে ইউএনও ফখরুল ইসলাম সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম ফের জেলার শ্রেষ্ঠ ওসি বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শন সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু সীতাকুণ্ডে মধ্যরাতে আগুন: পুড়ে ছাই ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও অটোরিকশা তারাপুর চা-বাগানে দিনে উচ্ছেদ, রাতেই অস্ত্রের মুখে দখল! চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও অস্ত্র-মাদক উদ্ধারে বিশেষ নির্দেশনা সীতাকুণ্ডে ইফা নির্বাহী প্রধান অসুস্থ তাহমিদুলকে দেখতে হাসপাতালে জামায়াত নেতা আনোয়ার ছিদ্দিক হালিশহরের ব্যাংক ম্যানেজারের ঝুলন্ত লাশ উদ্ধার, পাশে মিলল চিরকুট: ‘লোন দেওয়ার চাপ, পাওনা আদায়ে ব্যর্থ, মানসিক বিপর্যস্ত’ নিখোঁজের ৭ মাস পর পা কাটা অবস্থায় উদ্ধার শিশু রায়হান: নেপথ্যে সংঘবদ্ধ ভিক্ষাবৃত্তি চক্র?
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান

  • আপডেট সময়ঃ সোমবার, ২৭ জুলাই, ২০২৬

 নিজস্ব প্রতিবেদক:

​পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ৯ জন পুলিশ সদস্যকে সম্মাননা সনদ ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়েছে।

​আজ ২৬ জুলাই ২০২৬, রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পুরস্কার প্রদান করেন।

​অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় দুটি ভিন্ন ঘটনার সঙ্গে জড়িতদের পুরস্কৃত করা হয়। এর মধ্যে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ ও ঢাকা রেলওয়ে থানার যৌথ প্রচেষ্টায় মাত্র ৩০ মিনিটের মধ্যে এক প্রবাসীর হারিয়ে যাওয়া পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধারের ঘটনায় ৭ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।

পুরস্কৃত ৭ পুলিশ সদস্য হলেন:

  • ​ঢাকা রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জয়নাল আবেদীন
  • ​এএসআই (নিরস্ত্র) মোহাম্মদ হুমায়ুন কবির
  • ​এএসআই (নিরস্ত্র) মোঃ রাজিকুল ইসলাম
  • ​কনস্টেবল মোঃ শাহীনুর ইসলাম
  • ​কনস্টেবল আজমীর হোসেন
  • ​পুলিশ টেলিকম সংস্থার জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এর এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান
  • ​কনস্টেবল মোঃ বুলবুল আহমেদ

​এ ছাড়া সাহসিকতার সঙ্গে ছিনতাইকারী গ্রেপ্তারের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগের পল্লবী জোনের দুজন ট্রাফিক সার্জেন্টকে পুরস্কৃত করা হয়।

তারা হলেন:

  • ​সার্জেন্ট এম এস মাহমুদ আলি
  • ​সার্জেন্ট মোঃ তুহিনুর রহমান তুহিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »