চন্দনাইশে গণমাধ্যমকর্মীদের সাথে বিএনপির প্রার্থী জসিমের মতবিনিময়

জসিম উদ্দীন ফারুকী বিশেষ প্রতিনিধিঃ 

আসন্ন ত্রয়োদয় জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমদের সাথে চন্দনাইশে কর্মরত গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। গত ২ জানুয়ারি রাতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়কারী এমএ হাশেম রাজু, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, মোরশেদুল আলম, আইনুল হুদা চৌধুরী, নূর মোহাম্মদ প্রমুখ। সভায় জসিম উদ্দিন আহমদ বলেন, আমি জীবনে কখনও আওয়ামী লীগ করিনি, কোথাও সদস্য বা রাজনীতির সাথে জড়িত ছিলাম না। রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে। ১৯৯৮ সাল থেকে ব্যবসায়িক কারণে বিদেশে ছিলাম; ২-১ জনের সাথে ছবি থাকতে পারে। সেটাকে একটি মহল ভিন্নভাবে ব্যবহার করার

চেষ্টা করছে।

তিনি বলেন, বিগত সরকারের আমলে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনাদের বিপুল ভোটে জয়লাভকরেছি। চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষের প্রার্থীর নাম ঘোষণা করার সাথে সাথে ঈদের আমেজ সৃষ্টি হয়েছে। এই জনপদের মানুষের জন্য মানবিক কাজ করার লক্ষ্যে বিএনপি তথা তারেক রহমানের প্রার্থী হিসেবে আপনাদের সেবা করার জন্য নির্বাচনে অংশ নিয়েছি।

তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে এ আসনে গরু চুরি, চাঁদাবাজি, সন্ত্রাস, জমি দখল, মিথ্যা মামলা বন্ধ করে সুশাসন কায়েম করা হবে। মানুষ দরজা খুলে রাতে ঘুমাতে পারবে। ধানের শীষ ন্যায়ের, গণতন্ত্রের, শহীদ জিয়ার, খালেদা জিয়ার, তারেক রহমানের প্রতীক। তাই গ্রুপিং পরিহার করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

Mohammed Alam

Recent Posts

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

18 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

18 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

21 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

21 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…

2 days ago

This website uses cookies.