বিশেষ সুনামগঞ্জ প্রতিনিধি:
ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও গ্রামে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সৈদেরগাঁও গ্রামের কৃতি সন্তান, সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক প্রফেসর ও দেশের স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ (ফ্যাকো মাইক্রো ও লেজার সার্জন) প্রফেসর ডা. সৈয়দ মারুফ আলীর সার্বিক সহযোগিতায় এবং সৈদেরগাঁও যুব সমাজের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
গত ২৬ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া ক্যাম্পের উদ্বোধন করেন প্রফেসর ডা. সৈয়দ মারুফ আলী। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক মানুষ চক্ষু সেবা গ্রহণ করেন।
দিনব্যাপী এ আয়োজনে মোট ১,৪০০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ, ২০০ জনকে চশমা বিতরণ এবং ২৬১ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়।
ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. সৈয়দ নাবিল বিন মারুফ, কুঞ্জ রাজ সিনহা, ফারহানা রহমান ও মো. মোস্তাফিজুর রহমানসহ একদল অভিজ্ঞ চিকিৎসক।
এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ মওছুফ আলী, সাবেক চেয়ারম্যান মোর্শেদ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা। কর্মসূচি বাস্তবায়নে সৈদেরগাঁও যুব সমাজ সক্রিয় ভূমিকা পালন করে।
সমাপনী বক্তব্যে প্রফেসর ডা. সৈয়দ মারুফ আলী বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
খুলনা সংবাদদাতা: খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…
This website uses cookies.