জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ
চন্দনাইশে ফুটন্ত পানিতে ঝলসে যাওয়া শিশু মুস্তাকিম (৫) মারা গেছে। উপজেলার চরবরমা এলাকার মণির খানের ২য় পুত্র মুস্তাকিম খেলতে গিয়ে অসাবধানতাবশত গরম পানির পাতিলে পড়ে দগ্ধ হয়ে পুরো শরীর ঝলছে যায়। শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মুস্তাকিম উপজেলার বরমা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরবরমা এলাকার মোহাম্মদ মনির খানের দ্বিতীয় ছেলে। সে স্থানীয় একটি নূরানি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মনির খানের এক নিকটাত্মীয়র মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে খাবার পাঠানোর প্রস্তুতি চলছিল। এজন্য বড় একটি পাতিলে পানি গরম করা হচ্ছিল। শিশু মুস্তাকিম পাতিলটির পাশেই খেলা করছিল। একপর্যায়ে সে অসাবধানতাবশত ফুটন্ত গরম পানির পাতিলে পড়ে যায়। এতে তার শরীরের অধিকাংশ অংশ গুরুতরভাবে ঝলসে যায়।
আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় ওইদিন রাতেই তার মৃত্যু হয়।
রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় চরবরমা এলাকায় জানাজা শেষে স্থানীয় জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে শিশু মুস্তাকিমের মরদেহ দাফন করা হয়েছে। তার এই অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জোনাকী পরিবহনের একটি বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক পথচারী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নে এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রাম-৪ আসন থেকে জনতার ভোটে নির্বাচিত নেতা লায়ন মোঃ আসলাম চৌধুরী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলি করে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে (২৬) হত্যা এবং…
সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের অলিনগরে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬)…
This website uses cookies.