রাজবাড়ীর বিএনপি নেতা চাঁদের জামিন নামন্জুর

বিশেষ প্রতিনিধিঃ

রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের (৬৫) বিরুদ্ধে রাজবাড়ীতে মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা হয়। ওই মামলায় বুধবার দুপুর পৌনে ১২ টায় হাজিরা দিতে আদালতে তোলা হয়।
গত ২৪ মে ও ২৫ মে দুপুরে রাজবাড়ীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আমলী আদালতে দুটি মামলা দায়ের করা হয়।

মামলা দুটি দায়ের করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক- শেখ সোহেল রানা টিপু ও পাংশা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন বিশ্বাস।

মামলার আর্জিতে উল্লেখ করেন, বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকির ফলে তার জীবনহানি ঘটার আশঙ্কা রয়েছে। এছাড়া আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মী বর্তমানে আতঙ্কের মধ্যে রয়েছে। তাছাড়া বিভিন্ন মাধ্যমে বিএনপি নেতার বক্তব্য প্রচার হওয়ায় তা মানহানি হয়েছে।

মানহানির ঘটনায় ২০ কোটি টাকা উল্লেখ করা হয়। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আমলি আদালতের বিচারক তরুণ বাছার মামলাটি আমলে নিয়ে তা এফআইআর এর জন্য বলেন।

মামলায় স্বাক্ষী দেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক নজরুল ইসলাম খান, হারুন অর রশিদ মানিক, বিএম এহতেশাম ও কালুখালী উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এনায়েত শেখ।
মামলাটি দায়েরের সময় জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মামলার বাদী রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু বলেন, সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির পর সারাদেশে স্বতঃস্ফূর্তভাবে বিক্ষুব্ধ মানুষ হুমকিদাতার বিচার চাচ্ছে। প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা, মেরে ফেলে ও কবরস্থানে পাঠানোর হুমকি জাতিসহ বিশ্ব বিবেক মানে না। এজন্য আমরা আইনের দারস্থ হয়ে বিচার চেয়েছি। আশা করছি, আদালতে সুষ্ঠু বিচার পাবো।

Press Didar

Recent Posts

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

12 minutes ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

2 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

3 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

23 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

23 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

This website uses cookies.