সিলেট “রক্তের অনুসন্ধানে আমরা” এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে সেচ্ছাসেবী মিলনমেলা

বিশেষ প্রতিনিধিঃ

স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন “সিলেট রক্তের অনুসন্ধানে আমরা”-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে সেচ্ছাসেবী মিলনমেলা এবং এইচএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

(৬ ডিসেম্বর) শনিবার সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের কনফারেন্স হলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি সোহাগ আহমেদ এর সভাপতিত্বে, প্রতিষ্ঠাতা তারেক আহমদ এর সার্বিক তত্বাবধানে আওলাদ হোসেন এর সঞ্চালনায়,প্রধান অতিথির আসন অলংকৃত করেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন, প্রধান বক্তা ছিলেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট মোহাম্মদ রিহান উদ্দিন,প্রধান আকর্ষণ ছিলেন ইউকে কমিউনিটি এ্যাক্টিভিটিস ও গোন্ডেন ড্রীম ইউ’র চেয়ারপার্সন মোছা: কামরুন্নেছা খানম শোভা মতিন। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন দৈনিক ইনফো বাংলা সিলেট এর ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান রাসেল মাহবুব, আঞ্চলিক সমন্বয়ক বাংলাদশে মানবাধকিার কমিশন, মহানগর হাসপাতালের পরিচালক মাসুদ আহমেদ, সমাজকর্মী শাহনেওয়াজ খান শাকিল,রক্তদাতা ও সমাজকর্মী নাছিম আহমদ হিমু, রক্তদাতা ও সমাজকর্মী সাঈদ খান,মানবিক কর্মী শেলু বড়ুয়া।

আরো উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক : বাবুল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক: অপু তালুকদার,সহ- সাংগঠনিক সম্পাদক : সাকিব আহমেদ,সহ- সাংগঠনিক সম্পাদক : নাইম উদ্দিন,সহ- যুগ্ম সম্পাদক : শুভ দাস,সহ- অর্থ সম্পাদক: নাইম ইসলাম,প্রচার সম্পাদক : জিৎ, ধর্ম সম্পাদক : রিফাত হোসেন, সহ- ধর্ম সম্পাদক: আরাফাত ইসলাম। ব্লাড ক্যাম্পেইন বিষয়ক: আকরামিন আহমেদ, অফিস সম্পাদক : দিনা আক্তার,শিক্ষা বিষয়ক সম্পাদক : সত্যেজিৎ সেনাপতি,সাংস্কৃতিক সম্পাদক : ইমরান খান ডেবিট, সহ- সাংস্কৃতিক সম্পাদক:আব্দুল কাইয়ুম সাগর,সহ- সাংস্কৃতিক সম্পাদক: সুলতান আহমদ,সদস্য : জয়,সায়েম,ইসমাইল, আহনাফ,সেতু বড়ুয়া মুক্তা, সীমান্ত বড়ুয়া জয়।

সুপার উইমেন্স টিম সিলেট রক্তের অনুসন্ধানে আমরা :সভাপতি : রুনা বেগম,সহ- সভাপতি : তানিয়া সুলতানা,সহ- সাধারণ সম্পাদক : মনিষা আক্তার নাদিয়া, সাংগঠনিক সম্পাদক : মির্জা সিমা,যুগ্ম-সম্পাদক : ফাতেহা বেগম,সহ- মহিলা সম্পাদক: পিপাসা নন্দিনী, সদস্য : সিমা বিশ্বাস, অনি রানী রায়,আকলিমা বেগম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সিলেট রক্তের অনুসন্ধানে আমরা” সংগঠনটি শুরু থেকেই মানবসেবার মহান উদ্দেশ্যে কাজ করে আসছে। রক্তের অভাবে কোনো জীবন যাতে ঝরে না যায়, এই লক্ষ্যকে সামনে রেখে আপনাদের প্রতিটি কার্যক্রম সত্যিই প্রশংসনীয়।

উদ্বোধক তাঁর বক্তব্যে বলেন, আপনাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে সমাজের আরও তরুণরা মানবসেবায় এগিয়ে আসবে। এই সংগঠনের প্রতিটি সদস্যই মানবতার সৈনিক।প্রতিষ্ঠাবার্ষিকীর এই মুহূর্তে আমি সকলকে অভিনন্দন জানাই এবং সামনে পথচলা আরও সুন্দর ও সমৃদ্ধ হোক এ কামনা করছি।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে স্বেচ্ছাসেবী কার্যক্রমের অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং রক্তদাতাদের নেটওয়ার্ক সম্প্রসারণ নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি এবছরের এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান করে সম্মানিত করা হয়।

Press Didar

Recent Posts

কুমিরায় চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের উঠান বৈঠক: “সৃষ্টিকর্তা যথেষ্ট দিয়েছেন, এখন মানুষের সেবা করতে চাই”

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার…

7 hours ago

উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ইসমাইলের বাবার ইন্তেকাল: সর্বস্তরের শোক ও জানাজা সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ ইসমাইলের বাবা, সাবেক বিডিআর সুবেদার মোঃ…

7 hours ago

এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩%

সিলেট প্রতিনিধি: ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ৯৫ দশমিক ৩৩ শতাংশ পাসের হার অর্জন…

1 day ago

সীতাকুণ্ডে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা যুবদলের…

1 day ago

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে শীর্ষে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ পাসের হার নিয়ে…

1 day ago

বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফেরা হলো না, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে বেপরোয়া গতির একটি অজ্ঞাত লরির ধাক্কায় নূরুল হুদা ভূঁইয়া…

2 days ago

This website uses cookies.