কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ
সারা বাংলাদেশ সহ চট্টগ্রাম সীতাকুণ্ড ও মিরসরাইয়ে বিধবা অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেয়ার জন্য কাজ করে যাচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন সামাজিক সংগঠন,
সেই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছে সীতাকুণ্ডের জনপ্রিয় সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ।
(রবিবার) ৭ডিসেম্বর ২৫ইং
সীতাকুণ্ড সিকিউরিটি সিটির মাসব্যাপী মেলা প্রাঙ্গনে আদর্শ ছাত্র ও যুব সমাজের মাস ব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা সেবা ক্যাম্পে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এর পাশাপাশি আজ ৭ ডিসেম্বর অসহায় নারীদের জন্য সেলাই মেশিন বিতরণ সুবিধাবঞ্চিত শিশুদের জ্যাকেট ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচির সূচনা করা হয়েছে।
কর্মসূচি উদ্বোধন ও পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড যুব উন্নয়ন কর্মকর্তা, মোঃ তাজাম্মল হোসেন মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাফায়েত হোসেন, সিকিউরসিটির সম্মানিত চেয়ারম্যান, ব্যবস্হাপক আক্তার হোসেন।
থিংকওয়েল ইংলিশ স্কুলের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট শামসুল হুদা, সেক্রেটারি শাহাদাত হোসেন। আদর্শ ছাত্র ও যুব সমাজের সম্মানিত সিনিয়র সহ-সভাপতি মোঃ সিদ্দিকী।
এছাড়া কর্মসূচি অনুষ্ঠান পরিচালনা করেন, আদর্শ ছাত্র ও যুব সমাজ এর পরিচালক সরোয়ার উদ্দিন আনসারী, আদর্শ ছাত্র ও যুব সমাজ এর সভাপতি মোক্তার হোসাইন সাইমন, সাধারণ সম্পাদক, আব্দুল হালিম, সদস্য,আইমন, ফয়সাল, রাহাত, স্বেচ্ছাসেবী লুৎফা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সেলাই মেশিন বিতরণ কর্মসূচির লক্ষ্য শুধু কর্মসংস্থান নয় বরং পরিবারে অর্থনৈতিক স্বনির্ভরতা তৈরি করা, এবং উপকারভোগীরা সন্তুষ্টি ও প্রশংসা করেন, তারা বলেন আমরা এই কর্মসূচির অংশ হিসেবে উপকার পেয়ে আনন্দিত, এছাড়াও সুবিধাবঞ্চিত শিশুরা শীতের জ্যাকেট পেয়ে হাঁসিতে সবাইকে মুগ্ধ করেছে।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ ইসমাইলের বাবা, সাবেক বিডিআর সুবেদার মোঃ…
সিলেট প্রতিনিধি: ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ৯৫ দশমিক ৩৩ শতাংশ পাসের হার অর্জন…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা যুবদলের…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ পাসের হার নিয়ে…
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে বেপরোয়া গতির একটি অজ্ঞাত লরির ধাক্কায় নূরুল হুদা ভূঁইয়া…
This website uses cookies.