Categories: Uncategorized

উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ইসমাইলের বাবার ইন্তেকাল: সর্বস্তরের শোক ও জানাজা সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ ইসমাইলের বাবা, সাবেক বিডিআর সুবেদার মোঃ মুজিবুল হকের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সকাল ১১টায় নিজ গ্রাম পশ্চিম লালানগর মৌলভীপাড়া সোনাগাজী টেন্ডল জামে মসজিদ প্রাঙ্গণে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

​মরহুমের জানাজায় সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা লায়ন মোঃ আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মুহাম্মদ সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

​এছাড়াও জানাজায় উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, সদস্য সচিব মোঃ মোরছালিন, পৌর বিএনপির সদস্য সচিব সালেহ আহমেদ সলু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছালামত উল্লাহ, বিএনপি নেতা আলাউদ্দিন মাসুম, কাজী এনাম, কামাল চৌধুরী, ছানাউল্লাহ, এডভোকেট আমিনুল হকসহ স্থানয় ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

​নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

​এদিকে, শোকের এই মুহূর্তে দলীয় নেতৃবৃন্দের এমন ঐক্যবদ্ধ উপস্থিতি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে। সচেতন মহলের মতে, শোকের মুহূর্তে যেভাবে একই মঞ্চে দাঁড়ানো সম্ভব, ঠিক তেমনি জনস্বার্থ ও এলাকার সার্বিক উন্নয়নের প্রশ্নেও বৃহত্তর ঐক্য গড়ে তোলা প্রয়োজন। রাজনৈতিক মতাদর্শ ও নেতৃত্বের ভিন্নতা গণতান্ত্রিক চর্চারই একটি অংশ। তবে সেই ভিন্নতা যেন পারস্পরিক দূরত্ব বা বিভাজন তৈরি না করে। আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা ও সীতাকুণ্ডের উন্নয়নে সকল রাজনৈতিক শক্তিকে এক ছাতার নিচে দেখতে চায় সাধারণ জনগণ।

Mohammed Alam

Recent Posts

জাতীয় রক্তদাতা দিবসে সীতাকুণ্ডে সামাজিক সংগঠনসমূহের যৌথ উদ্যোগে ‘ফ্রি ব্লাড ক্যাম্পেইনিং’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সীতাকুণ্ড: জাতীয় রক্তদাতা দিবস উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড সিকিউরিটির সামনে বিভিন্ন সামাজিক ও মানবিক…

2 hours ago

ইপিজেডে যুবদলের নতুন অফিস উদ্বোধন: “সবার আগে বাংলাদেশ” স্লোগানে কাজ করার আহ্বান মোহাম্মদ হোসেন টিটু

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নম্বর ওয়ার্ডের আকমল আলী রোড সংযোগ সড়ক এলাকায়…

3 hours ago

চাঁদা না পেয়ে বাগানের ১৯টি গাছ কেটে ধ্বংস! সংবাদ সম্মেলনে নুরুল আবছারের দাবি, জীবন ও পরিবারের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে ৮ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি,…

3 hours ago

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় যুব দিবস উদযাপিত: সম্মাননা পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তা, সংগঠক ও প্রতিষ্ঠান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে চট্টগ্রামের…

19 hours ago

কুমিরায় চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের উঠান বৈঠক: “সৃষ্টিকর্তা যথেষ্ট দিয়েছেন, এখন মানুষের সেবা করতে চাই”

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার…

1 day ago

এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩%

সিলেট প্রতিনিধি: ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ৯৫ দশমিক ৩৩ শতাংশ পাসের হার অর্জন…

2 days ago

This website uses cookies.