প্রীতি ফুটবল প্রতিযোগিতা: মাদক নয়, খেলাধুলায় কাটুক আমাদের অবসর — ইউএনও ফখরুল

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম বলেছেন, “চারিদিকে মাদকের ছোবলে সমাজ আজ ক্ষতবিক্ষত। রাষ্ট্র মাদককে মহামারী হিসেবে চিহ্নিত করে তা চিরতরে বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রীয়ভাবে মাদক জিরো টলারেন্স ঘোষণা করেছেন।”

​তিনি আরও বলেন, “মাদক ক্রেতা ও বিক্রেতাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে নিজেদের ব্যস্ত রাখা সকলের দায়িত্ব। মা-বাবাদের তাদের সন্তানদের প্রতি কড়া নজর রাখতে হবে এবং খেলাধুলায় উৎসাহিত করতে হবে। খেলাধুলা শারীরিক সুস্থতার পাশাপাশি মাদকের ছোবল থেকে রক্ষা পাওয়ার অন্যতম একটি মাধ্যম।”

​শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় সীতাকুণ্ড হাই স্কুল মাঠে “মাদককে না বলুন, খেলাধুলায় মনোযোগী হোন” স্লোগানে উপজেলা প্রশাসন বনাম সীতাকুণ্ড পৌরসভা প্রীতি ফুটবল ম্যাচের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মোরছালিন।

​এ সময় আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিন, উপজেলা কর্মকর্তা মোঃ জাফর আহমদ ও আরেফিন, সীতাকুণ্ড ক্রীড়া সংস্থার সদস্য সচিব সোহেল উদ্দিন, সদস্য মোঃ শাখাওয়াত হোসেন, পৌর ছাত্রদল নেতা মোঃ বাবলু, মোঃ ইসমাইল, মোঃ শাকিলসহ স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ। শত শত দর্শকের উপস্থিতিতে এ প্রীতি ম্যাচটি এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি করে।

​অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ইউএনও ডেঙ্গু মহামারী প্রতিরোধে গুলিয়াখালী সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি পালনের ঘোষণা দেন। এতে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

Mohammed Alam

Recent Posts

ডেঙ্গু প্রতিরোধে সীতাকুণ্ড ইকোপার্কে ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’-এর পরিচ্ছন্নতা অভিযান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও জনসচেতনতা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবকদের এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ…

16 hours ago

সীতাকুণ্ডে ডেঙ্গুর প্রকোপ: ঘরে ঘরে আতঙ্ক, দুই দিনের ব্যবধানে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ১৩

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে আশঙ্কাজনক হারে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত মশার উপদ্রবে…

2 days ago

সীতাকুণ্ড জাফর নগর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে ইউএনও ফখরুল ইসলাম

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেছেন, "পেছনের কে কী…

3 days ago

সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম ফের জেলার শ্রেষ্ঠ ওসি

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন…

4 days ago

বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শনে এসেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান…

4 days ago

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. রাফসান (২৪) নামের এক যুবকের মৃত্যু…

4 days ago

This website uses cookies.