চট্টগ্রামের রোডমার্চের সভায় মির্জা ফখরুল; অনেক মানুষ খুন করেছেন, গুম করেছেন আর নয়

কাইয়ুম চৌধুরী,নিজস্ব প্রতিবেদকঃ

অনেক মানুষ খুন করেছ, হাত রক্তে রঞ্জিত করেছ, আমাদের ভাইদেরকে গুম করেছ, অনেক মায়ের বুক খালি করেছ, অনেক স্ত্রীকে স্বামী হারা করেছ, অনেক সন্তানকে পিতৃহারা করেছ, আর আমরা করতে দিবো না। আমরা পরিষ্কার করে বলতে চাই, রাষ্ট্রের পুলিশ বাহিনীকে, আইন শৃঙ্খলা বাহিনীকে আর অযথা অন্যায় হুকুমের মাধ্যমে গুলি করবেন না, অত্যাচার করবেন না, নির্যাতন করবেন না, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী কারও গোলাম নয়। প্রতিটি গুম খুনের হিস্যা কড়ায় গন্ডায় জনগণ বুঝিয়ে দিবে বলে দাবি করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তারুণ্যের রোডমার্চ শেষে বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ীতে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় তিনি সমাবেশ থেকে নতুন কর্মসূচী ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচী হলো দেশনেত্রী বেগম জিয়ার মুক্তি এবং তার বিদেশে চিকিৎসা নিশ্চিতের দাবীতে ৯ অক্টোবর সারাদেশে মহানগর ও জেলায় সমাবেশ, ১২ অক্টোবর ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের দাবিতে ঢাকায় ছাত্র কনভেনশন, ১৪ অক্টোবর ঢাকাসহ সারাদেশে অনশন, ১৬ অক্টোবর এক দফা দাবিতে ঢাকায় যুব সমাবেশ এবং ১৮ তারিখে ঢাকায় আবারও সমাবেশ করা হবে। সেই সমাবেশে আরও একটি কর্মসূচি ঘোষণা করা হবে। আর সেটাই শেষ কর্মসূচী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনে বিশ^াসী। সরকারের নীপিড়ন নির্যাতন সহ্য করেও শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন চালিয়ে আসছি। সরকার পাগল ও দেউলিয়া হয়ে গেছে। কথায় কথায় মামলা হামলা তাদের প্রধান অস্ত্র। কিন্তু এভাবে একটি রাষ্ট্র পরিচালিত হতে পারে না।

সরকারকে উদ্দেশ্যে করে মির্জা ফখরুল বলেন, আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। আপনারা পদত্যাগ করেন। পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। অন্যথায় জনতাই সে ক্ষমতা দখল করবে।

চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডাঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও মহানগর বিএনপি’র সদস্য সচিব আবুল হাশেম বক্করের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত জনসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান যথাক্রমে আব্দুল্লাহ আল নোমান, বরকত উল্ল্যাহ বুলু, মোঃ শাহাজাহান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, আব্দুল আওয়াল মিন্টু, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, খায়ের ভুইয়া, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, গোলাম আকবর, ওয়াদুদ ভ‚ইয়া, মাহবুবের রহমান শামীমসহ জাতীয় ও স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এদিকে সীতাকুণ্ডে রোড মার্চ কেন্দ্র করে বিএনপি,যুবদলের,ছাত্রদল,সেচ্ছাসেবক দল,ম্রমিকদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের মধ্যে এক উৎসবে পরিনত হয়েছে,দিনব্যাপী্যাপী বৃষ্টি কে উপেক্ষা করে নেতা কর্মীরা মহা সড়কে চলে আসে,সীতাকুন্ড,বাড়বকুন্ড,বাঁশ বাড়িটা,কুমিরা,সোনাইছড়ি,ভাটিয়ারী সলিমপুর যেন সবার কাছে
উৎসবে মেতে উঠেছে,শত শত পুলিশ মহাসড়ক ছেয়ে গেলেও সামান্যতম ভয় ভীতি দেখা যায়নি কর্মীদের মধ্যে।বাড়বকুন্ড আবুল কালাম আজাদের নেতৃত্বে বিশাল বহর রোড মার্চে অংশগ্রগন করেন।

Press Didar

Recent Posts

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

1 hour ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

21 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

21 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

This website uses cookies.