চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ থানায় আঃ লীগের অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিলসহ প্রতিবাদ সমাবেশ

বিশেষ প্রতিনিধিঃ

দেশব্যাপী বিএনপি-জামায়াতের আন্দোলন কর্মসূচি ঘিরে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ,শ্রমিকলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের পাল্টা কর্মসূচি বিক্ষোভ মিছিলসহ প্রতিবাদ সমাবেশ করে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানায়।

দুই (০২) নং জালালাবাদ ওয়ার্ড শাখার উদ্দ্যেগে গত বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন বায়েজীদ মাজার গেইট এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে বায়েজিদ থানা দলীয় কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশ শেষ হয়।

জাতীয় শ্রমিকলীগ ০২ নং জালালাবাদ ওয়ার্ড শাখার সভাপতি সুমন শেখের সভাপতিত্বে ও ২ নং জালালাবাদ ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ-সম্পাদক শেখ ফজলে রাব্বীর পরিচালায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য নুরুল হক মনির, ২ নং জালালাবাদ ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আশিকুর রহমান খোকন, যুবলীগ নেতা সোহেল রানা।

সভায় বক্তাগণ বলেন, আন্দোলনের নামে বিএনপি-জামাতের সকল প্রকার সন্ত্রাসী কার্যক্রমকে শক্তহাতে প্রতিহত করা হবে বলে হুশিয়ার করেন। আওয়ামীলীগ সরকার ইতিমধ্যে বিশ্বের বুকে বাংলাদেশকে তুলে ধরেছেন। আগামীদিনেও দেশের সাধারণ মানুষ দেশের সকল প্রকার দেশি-বিদেশি ষড়যন্ত্রকে প্রতিহত করে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করবে বলে মন্তব্য করে।

এই সময় আরো উপস্থিত ছিলেন
যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, ২ নং জালালাবাদ ওয়ার্ড কৃষকলীগের সাধারণ-সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সভাপতি ওসমান গনি মনা, সহ-সভাপতি নুরুল হক নুরু, মো: সাদ্দাম হোসেন, জালালাবাদ কৃষকলীগের যুগ্ম সাধারণ-সম্পাদক নিশাত চৌধুরী রিপন,যুবলীগ নেতা ফয়সাল, শামীম, আরিফুল মোস্তফা রাকিব, পারভেজ তারেক, সোহাগ, ইব্রাহিম, জিয়া, সোহেল, সালাউদ্দিন, মামুন, কামাল, ইয়াসিন, আরাফাত সহ প্রমুখ।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

56 minutes ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

22 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

22 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.