দোহাজারী পৌরসভা জামায়াত আমিরের বাড়িতে সন্ত্রাসী হামলা, নগদ অর্থসহ স্বর্ণালংকার লুট

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশে দোহাজারী পৌরসভা জামায়াতে ইসলামীর আমীরের বাড়িতে ফিল্ম স্টাইলে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। গত ১ ডিসেম্বর সোমবার সকালে দোহাজারী পৌরসভার জামায়াতে ইসলামীর আমির মাওলানা জমির আদনানের বাড়িতে ৫০-৬০জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে নির্মাণাধীন বাড়িসহ কয়েকটি ঘরে বাড়ীর আসবাবপত্র ভাঙচুর ও নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়,বাংলাদেশ জামায়াতে ইসলামী দোহাজারী পৌরসভার আমীর মাওলানা এম জমির আদনান এর নির্মাণাধীন ঘর এবং পাশের আরও দুইটি বাড়িতে বহিরাগত মুখোশধারী সন্ত্রাসীরা সোমবার সকাল ৭ টার দিকে এ হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ সহ গ্র্যাইন্ডার মেশিন দিয়ে নির্মাণাধীন পাকা ঘরের লোহার রট কেটে নিয়ে যায়। এ সময় বাঁধা দিতে গেলে সাবেক কাউন্সিলর আয়শা আকতার, পারভীন আকতার, হাফসা বেগম এবং মিজবাহর উপর অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে আহত করা হয়। এছাড়াও অন্য দুইটি ঘর এবং ঘরের ভেতরের আসবাপত্র ভাঙচুরের পাশাপাশি বাড়ি নির্মাণের জন্য রাখা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে দাবি করেন ভুক্তভোগীরা। ঘটনার পর ভুক্তভোগী পরিবার চন্দনাইশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে পুলিশ জানায়, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে

Press Didar

Recent Posts

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

14 minutes ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

2 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

22 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

22 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

This website uses cookies.