বাঙালির প্রাণের উৎসব নবান্ন- কৃষিবিদ মো মুজিব উল্ল্যাহ্ তুষার :

কাইয়ুম চৌধুরীঃ

আজ পহেলা অগ্রহায়ণ, বাঙালির প্রাণের উৎসব ‘নবান্ন’। এই দিনটি একই সাথে আমাদের ‘জাতীয় কৃষি দিবস’। হাজার বছরের গৌরবময় কৃষিভিত্তিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০০৮ সালে নবান্ন উৎসবের এই দিনটিকেই ‘জাতীয় কৃষি দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।

একসময় কৃষি ছিল আমাদের বেঁচে থাকার প্রধান উপায়। কিন্তু যুগ বদলেছে। আজ ‘আগে কৃষি ছিল বেঁচে থাকার উপায়, এখন কৃষি উন্নয়নের হাতিয়ার।’

কৃষক জাতির অর্থনীতির মেরুদণ্ড। ঔপনিবেশিক আমলে নীলকর ও জমিদারদের বিরুদ্ধে কৃষকের বিদ্রোহ, জমিদারি ব্যবস্থার শোষণের বিরুদ্ধে সংগ্রাম, কিংবা ফজলুল হকের “লাঙল যার জমি তার” আন্দোলন ও মাওলানা ভাসানীর কৃষক-সংগ্রাম আমাদের ঐতিহ্যের অংশ। স্বাধীনতার পরও কৃষক রয়ে গেছে প্রান্তিক ও বঞ্চিত। আধুনিক কৃষির নামে বহুজাতিক কোম্পানি আজ কৃষকের জমি, বীজ, সার, কিটনাশক ও বাজারকে নিয়ন্ত্রণ করছে। কৃষক পরিণত হয়েছে ভাড়াটে শ্রমিকে, অথচ কৃষকই এই দেশের খাদ্য উৎপাদক ও অর্থনীতির চালিকাশক্তি।

কৃষি সার্বভৌমত্ব : মাটি, বীজ,পানি ও কৃষির সব সম্পদের উপর কৃষকের পূর্ণ অধিকার।অর্থনৈতিক ন্যায় কৃষকের উৎপাদনের ন্যায্য মূল্য ও জীবনমান উন্নয়ন।রাজনৈতিক ক্ষমতায় অংশীদারিত্ব, কৃষককে রাষ্ট্রীয় সিদ্ধান্তগ্রহণে কেন্দ্রীয় ভূমিকায় নিয়ে আসা।
পরিবেশ রক্ষা ও টেকসই কৃষি: কৃষিকে পরিবেশবান্ধব, জৈব ও টেকসই পথে রূপান্তর।
সমাজে মর্যাদা ও স্বীকৃতি : কৃষককে জাতীয় নায়ক ও উন্নয়নের মূল শক্তি হিসেবে স্বীকৃতি।

বাংলাদেশের কৃষি এখন আর শুধু কায়িক পরিশ্রমের ওপর নির্ভরশীল নয়। আমরা প্রবেশ করেছি জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর এক নতুন যুগে। আমাদের কৃষির ভবিষ্যৎ এখন প্রযুক্তির হাত ধরেই এগিয়ে যাবে।

আগামী দিনের কৃষি প্রযুক্তি: বিশ্ব কৃষিবাজারে প্রতিযোগিতা নিশ্চিত করতে হলে আমাদের যে প্রযুক্তিগুলোকে আলিঙ্গন করতে হবে, তার মধ্যে অন্যতম:

প্রিসিশন ফার্মিং (Precision Farming): ★ফসলের চাহিদা অনুযায়ী নিখুঁতভাবে সার, পানি ও অন্যান্য উপকরণ সরবরাহ।
★স্মার্ট গ্রিনহাউস: নিয়ন্ত্রিত পরিবেশে উচ্চমূল্যের ফসল চাষ।
★ড্রোন টেকনোলজি: বীজ বপন, সার-কীটনাশক ছিটানো এবং পর্যবেক্ষণ।
★বায়োইনফরমেটিক্স: উন্নত জাত উদ্ভাবন ও রোগবালাই নির্ণয়।
★কৃত্রিম বুদ্ধিমত্তা (AI): তথ্য বিশ্লেষণ করে কৃষিখাতে সঠিক নীতিনির্ধারণ।

এই প্রযুক্তিনির্ভর কৃষি বিপ্লবকে যত দ্রুত আমরা ছড়িয়ে দিতে পারবো, বিশ্বদরবারে বাংলাদেশের কৃষি ততটাই সমৃদ্ধ ও শক্তিশালী হয়ে উঠবে।

জাতীয় কৃষি দিবসে দেশের সকল কৃষক, কৃষিবিদ, গবেষক এবং এই খাতের সাথে জড়িত সকলকে জানাই বিনম্র শ্রদ্ধা ও অভিনন্দন।
তথ্য দাতাঃ—-ডিপ্লোমা কৃষিবিদ,
সাংবাদিক, সংগঠক ও পরিবেশ আন্দোলন কর্মী মুজিব উদ্দীন তুষার।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…

6 hours ago

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…

1 day ago

পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…

1 day ago

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অবরুদ্ধ ২ হাজার পর্যটক উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…

1 day ago

হাটহাজারীতে হালদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম): চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সেকান্দরপাড়া এলাকায় হালদা নদী থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী…

1 day ago

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলামের বিরুদ্ধে…

2 days ago

This website uses cookies.