Categories: রাজনীতি

ধানের শীষে ভোট দিয়ে ১৫ বছরের ভয়কে জয় করতে হবে – এস. এম সাইফুল আলম

বিশেষ প্রতিনিধিঃ

আসন্ন ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষে ভোট দিয়ে জনগণকে ১৫ বছরের ভয়–ভীতি, দুঃশাসন ও অবিচারকে পরাজিত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম–৯ আসনের সম্ভাব্য প্রার্থী এস. এম সাইফুল আলম।

বৃহস্পতিবার বিকেল ৪টায় নগরীর ১৫নং বাগমনিরাম ওয়ার্ডের কাজীর দেউরী মোড়, কাঁচা বাজার, আবাসিক এলাকা ও ব্যাটারি গলি হয়ে চট্টশ্বরী মোড় পর্যন্ত লিফলেট বিতরণ করেন তিনি।
এ সময় তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা কর্মসূচি জনগণের হাতে তুলে দেন।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১৫নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রাসেদ চৌধুরী, সদস্য সচিব সরওয়ার উদ্দিন, যুগ্ম আহ্বায়ক হোসেন ও পল্লব, সদস্য মুন্না, এয়াকুব, টিটু ও শফি।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা মোঃ শফিকুল ইসলাম খোকন, মহানগর কৃষক দলের যুগ্ম সম্পাদক মোঃ সেকান্দর, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রুবেল, যুগ্ম আহ্বায়ক মোঃ জালাল, মহিলা নেত্রী হাসিনা বেগমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

অনুষ্ঠানে আরও অংশ নেন ডবলমুরিং থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন সোহেল, ২৩নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আবদুল হালিম, সদস্য সচিব এম. এ হাসনাত, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, আনিস আহমেদ বাচ্চু, মোঃ আলী, হাজী মোঃ মহসীনসহ অঙ্গসংগঠনের নেতারা।

পথসভায় এস. এম সাইফুল আলম বলেন,

দলের বৃহত্তর স্বার্থে ঐক্যের কোনো বিকল্প নেই। দলের হাইকমান্ড যাকে মনোনীত করবেন, তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের শক্তিই আমাদের মূল শক্তি, সেই শক্তিতেই আগামীর বিজয় আসবে।

Didar

Recent Posts

খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ

 কাইয়ুম চৌধুরী: ​খাগড়াছড়ি জেলা পরিষদকে ঘিরে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, জেলা পরিষদ…

3 days ago

নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার

প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকের টাকার জন্য বৃদ্ধা মায়ের বসতঘরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে…

3 days ago

সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড | ১৮ জুলাই, ২০২৬ ​সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন…

4 days ago

বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু।

ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকূরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুকূরের পানিতে ডুবে মোস্তাকিম নামে ৩ বছরের এক শিশুর মর্মান্তিক…

4 days ago

ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত

রংপুর সংবাদদাতা: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মোটর বাইকের ধাক্কায় রাশেদা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছে।…

5 days ago

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও, ১৫ জুলাই: ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় বজ্রপাতে আনোয়ার প্রভু (৫৫) ও তার ছেলে…

5 days ago

This website uses cookies.