Categories: জাতীয়

সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড | ১৮ জুলাই, ২০২৬

​সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘরবাড়ি ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সীতাকুণ্ড তথা চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকা জুড়ে ত্রাণ বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।

​গত শুক্রবার (১৭ জুলাই) উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়ন, ২নং বারৈয়াঢালা ইউনিয়ন এবং সীতাকুণ্ড পৌরসভায় ত্রাণ বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরই ধারাবাহিকতায় আজ শনিবার (১৮ জুলাই) সকালে ৪নং মুরাদপুর, ৫নং বাড়বকুন্ড, ৬নং বাঁশবাড়িয়া এবং ৭নং কুমিরা ইউনিয়নে দ্বিতীয় দিনের মতো ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।

​ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক যুগ্ম-মহাসচিব এবং চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী (এফসিএ)।

​ত্রাণ বিতরণকালে আসলাম চৌধুরী বলেন, “বাংলাদেশের যেকোনো দুর্যোগ ও দুর্বিপাকে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সরকারি সহায়তার পাশাপাশি দলীয়ভাবে বিএনপির নেতাকর্মীরাও ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা পালন করছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হবো, ইনশাআল্লাহ।”

​তিনি আরও বলেন, “আমাদের এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে তা পরিচালিত হবে।”

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নে এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ…

22 hours ago

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : ​ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ…

1 day ago

“ধর্ম যার যার, রাষ্ট্র সবার” — আসলাম চৌধুরী এফসিএ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ​চট্টগ্রাম-৪ আসন থেকে জনতার ভোটে নির্বাচিত নেতা লায়ন মোঃ আসলাম চৌধুরী…

2 days ago

সীতাকুণ্ডে অবৈধ বালু তোলা কেন্দ্রিক দ্বন্দ্বে যুবদল কর্মী হত্যা:

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলি করে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে (২৬) হত্যা এবং…

4 days ago

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে গুলিতে বাপ্পি নিহত, আহত শাওন

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের অলিনগরে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬)…

5 days ago

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে আনন্দ মিছিল

সিলেট প্রতিনিধি : ​সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে এক…

6 days ago

This website uses cookies.