Categories: জাতীয়

নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার

প্রতিনিধি, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকের টাকার জন্য বৃদ্ধা মায়ের বসতঘরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে মো. মিজানুর রহমান শামিম (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, শামিম ভুয়া নাম পরিচয় ব্যবহার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছিলেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাঁকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই সকালে নাগেশ্বরী পৌরসভার বলদিটারী গ্রামে মাদকের টাকার জন্য মায়ের কাছে টাকা চান শামিম। টাকা না পেয়ে ধারালো অস্ত্র দিয়ে শয়নকক্ষের তালা ভেঙে ঘরে ঢুকে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন। এতে সাতটি টিনশেড ঘর, আসবাব ও ব্যবসায়িক মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ঘটনায় শামিমের মা মোছা. আফরোজা বেগম (৬৫) নাগেশ্বরী থানায় মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, শামিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই ঘরের মালামাল ও স্বর্ণালঙ্কার চুরি করতেন। এ ছাড়া গত ২ জুলাই ছোট ভাই মোস্তাফিজার রহমান শাকিলকে ধারালো অস্ত্র দিয়ে হত্যাচেষ্টার অভিযোগেও তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আগুন দেওয়ার পর শামিম দেশীয় অস্ত্র হাতে ঘরের সামনে অবস্থান নেন। আগুন নেভাতে এগিয়ে এলে আশপাশের লোকজনকে প্রাণনাশের হুমকি দেন। এতে কেউ আগুন নিয়ন্ত্রণে এগিয়ে যেতে সাহস পাননি। পরে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Didar

Recent Posts

খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ

 কাইয়ুম চৌধুরী: ​খাগড়াছড়ি জেলা পরিষদকে ঘিরে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, জেলা পরিষদ…

5 hours ago

সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড | ১৮ জুলাই, ২০২৬ ​সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন…

1 day ago

বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু।

ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকূরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুকূরের পানিতে ডুবে মোস্তাকিম নামে ৩ বছরের এক শিশুর মর্মান্তিক…

1 day ago

ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত

রংপুর সংবাদদাতা: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মোটর বাইকের ধাক্কায় রাশেদা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছে।…

3 days ago

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও, ১৫ জুলাই: ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় বজ্রপাতে আনোয়ার প্রভু (৫৫) ও তার ছেলে…

3 days ago

বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু

উপজেলা প্রতিনিধি,ডিমলা (নীলফামারী) নীলফামারীর ডিমলায় বিয়ের মাত্র একদিন পরই আব্দুল মালেক (২৫) নামে এক নবদম্পতির…

3 days ago

This website uses cookies.