“সেবার মাঝে বিজয়ের আনন্দ,এই শ্লোগানকে ধারণ করে জাতীয় সেবা সংস্থা শিশুর হাসি সামাজিক সংস্থা চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে বিনামূল্যে বিশেষ শিশু তথা ঠোঁটকাটা – তালুকাটা রোগীদের চিকিৎসা, ঔষধ, উপহার প্রদান, শীত বস্ত্র বিতরণ এবং সামাজিক সচেতনতা সহ নানা কার্যক্রম সম্পন্ন করেছে।
আন্তর্জাতিক সেবা সংস্থা স্মাইল ট্রেনের অর্থায়নে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন স্মাইল ট্রেনের ব্যবস্থাপক শাফায়াত খান।
কর্মসূচিতে অতিথি ছিলেন সাংবাদিক খায়রুল ইসলাম, লায়ন মজিবুর রহমান সাজ্জাদ, সাংবাদিক কবির শাহ দুলাল, মা ও শিশু হাসপাতালের ঔষধ বিভাগের কর্মকর্তা মোঃ ফয়সাল, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক জিয়া উদ্দীন পাটোয়ারী, শিশু সংগঠক ও ব্যাংকার আবু সাইদ মাসুম, সমাজ কর্মী কাজী আলো,লিও জিয়া আরিফ,সালাউদ্দিন রুবেল,শিশুর হাসির সেবা সংস্থার জেলা প্রধান এম এ ইলাহী আরাফাতের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা মোঃ ইলিয়াস, মুসাইদা ফাউন্ডেশন পরিচালক দিশারীয়ান এ কে রুবেল,জনি মাহমুদ, সীতাকুন্ড ফুলকুড়ির আলী আকবর, সাংবাদিক কেফায়েত উল্লাহ কায়সার কর্মসূচিতে অংশ নেন চাইল্ড বিডি চট্টগ্রামের আকরাম,সানিম,আফজাল শরীফ রিফাত, তানভীর, নাহিদ, শিক্ষক জহির আল মনসুর, বিশিষ্ট সমাজকর্মী শাহেদুল সুমন,এন ইসলাম টুকু সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি বৃন্দ।
মাসব্যাপী কার্যক্রমে সহযোগিতায় ছিলো লিও ক্লাব সীতাকুণ্ড, দিশারী যুব ফাউন্ডেশন, সীতাকুণ্ড ব্লাড ব্যাংক,ইয়ুথ ক্লাব চট্টগ্রাম সন্দ্বীপ, এফএন ট্যুরিজম খাগড়াছড়ি, ০৭-০৯ বেইস চট্টগ্রাম, চাইল্ড বিডি চট্টগ্রাম, জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম।
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…
বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…
বিশেষ প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম): চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সেকান্দরপাড়া এলাকায় হালদা নদী থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী…
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলামের বিরুদ্ধে…
This website uses cookies.