নিশি রাতের সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে; আমীর খসরু মাহমুদ

বিশেষ প্রতিনিধি :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নিশি রাতের সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। আজ মানুষ দ্রব্যমুল্যের উর্ধগতিতে মানুষ দিশেহারা। ওরা বেগম খালেদা জিয়াকে স্লো প্রয়োজন দিয়ে হত্যার চেষ্টা করছে। আমরা মাঠে নেমেছি, পদত্যাগ না করা পর্যন্ত মাঠ ছাড়বো না। ভোট ডাকাতির পয়তারা করছে। আমরা রাজপথে প্রতিহত করবো।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় এক দফা দাবী আদায়ে ফরিদপুর বিভাগীয় বিএনপির রোড মার্চে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে রোর্ড মার্চ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
পরে দুপুর ১২টায় গোয়ালন্দ মোড় থেকে রোর্ড মার্চ শুরু করেন। দুপুর সাড়ে ১২টায় বসন্তপুর পথসভা করেন।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন , সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক শাহাজাদা মিয়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামা ওবায়েদ, বিএনপির ফরিদপুর বিভাগের সহ-সংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বিএনপির ফরিদপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি এ্যাড. আসলাম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সহ সকল সহযোগি সংগঠনের সভাপতি-সম্পাদকরা।


এক দফা দাবী আদায়ে ফরিদপুর বিভাগীয় রোড মার্চ সফল করার লক্ষ্যে রাজবাড়ী জেলা বিএনপি ও এর সহযোগি সংগঠনের পক্ষ থেকে হাজার হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেন। তবে জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু, যুগ্ম আহবায়ক এ্যাড. আসলাম মিয়া, সদস্য সচিব কামরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন একটি গ্রুপের নেতৃত্বে গোয়ালন্দ মোড় ও অপরগ্রুপের রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি নাসিরুল হক সাবুর নেতৃত্বে নেতাকর্মীরা বসন্তপুরে সমাবেশ করেন।

Press Didar

Recent Posts

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

1 hour ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

21 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

21 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

This website uses cookies.