সাংবাদিক হাসান এর ওপর মাদক বিক্রেতার হামলা- আসামি গ্রেপ্তার না হওয়ায় চরম অনিশ্চয়তায় সাংবাদিকের পরিবার।

চট্টগ্রাম প্রতিনিধিঃ

জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকায় গত ২১/০৯/২০২৩ইং চট্টগ্রাম বায়েজিদ থানা এলাকার মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হওয়ার জের ধরে গত ২৮/০৯/২০২৩ইং রাত-১০টায় পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে বায়েজিদ থানাধীন চন্দন নগরে নিজ বাসার সামনে জাতীয় দৈনিক একুশের বাণী পত্রিকার স্টাফ রির্পোটার ও চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক(সাবেক) সাংবাদিক মো: হাসানুল আলমের উপর স্থানীয় মাদক কারবারি মোঃ শরীফ অতর্কিত হামলা করে।

জোর করে পার্শ্ববর্তী মাদক কারবারি মো: শরীফের বোন নাসিমার কলোনির সামনে নিয়ে গিয়ে উপর্যুপরি কিল ঘুসি দিতে থাকে এবং তার হাতে থাকা লোহার রড দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। সাংবাদিক মোঃ হাসানুল আলম আহত অবস্থায় দৌড়ে মো:শরিফের বোন নাসিমার বাসায় ঢুকে গেলে কোন রকমে প্রাণে বেচেঁ যায়।

পরে স্থানীয় লোকজন সাংবাদিক মো: হাসানুল আলম কে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

সাংবাদিক উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ ও সদস্যরা খবর পেলে সাংবাদিক মোঃ হাসানুল আলমকে দেখার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে উপস্থিত হয়ে প্রাথমিক চিকিৎসা পরবর্তী সকল সাংবাদিকবৃন্দ মো:হাসানুল আলমকে নিয়ে চট্টগ্রাম বায়েজিদ থানায় উপস্থিত হয়ে মাদক কারবারি শরীফের বিরুদ্ধে মামলা করার কথা বললে বায়েজিদ থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ বলেন,মামলা ও সাধারণ ডায়েরি করার পরামর্শ দেন এবং দ্রুত ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দেন।

কিন্তু ঘটনার তিন চার দিন অতিবাহিত হলেও অভিযুক্ত মাদক কারবারি মোঃ শরীফ গ্রেফতার না হওয়ায় প্রতিবাদে মানববন্ধন আয়োজন করেন চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদ ২৯/০৯/২০২৩ইং চট্টগ্রাম বায়েজিদ থানাধীন টেক্সটাইল মোড়ে প্রতিবাদসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাংবাদিক উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ,অন্যান্য গণমাধ্যম কর্মী ও সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ উপস্হিত হয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা পালন করেন।

প্রতিবাদ সভায় বক্তারা সাংবাদিক নেতারা প্রশাসনের উদ্দেশ্যে বলেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী মাদক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে চট্টগ্রামের বায়েজিদ এলাকা সহ বাংলাদেশের সকল মাদক কারবারিকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির মাধ্যমে বাংলাদেশকে মাদকমুক্ত করতে হবে।

বক্তারা আরো বলেন- সাংবাদিক মোঃ হাসানুল আলম এর উপর হামলাকারী মাদক কারবারি মো: শরীফকে দ্রুত গ্রেপ্তার করে মামলার আওতায় না আনলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আমরণ কর্মসূচি সহ কঠোর কর্মসূচি দেয়া হবে।

মাদক কারবারি শরীফ গ্রেপ্তার না হওয়ায় সাংবাদিক মোঃ হাসানুল আলম পেশাগত দায়িত্ব পালনে ও পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় আছেন বলে জানান।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…

1 day ago

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…

2 days ago

পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…

2 days ago

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অবরুদ্ধ ২ হাজার পর্যটক উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…

2 days ago

হাটহাজারীতে হালদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম): চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সেকান্দরপাড়া এলাকায় হালদা নদী থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী…

2 days ago

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলামের বিরুদ্ধে…

3 days ago

This website uses cookies.