সীতাকুণ্ড প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে মাসব্যাপী ‘জুলাই স্মৃতি” ফুটবল ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকালে সীতাকুণ্ড উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনালে অংশ নেয় ২নং বারৈয়ারঢালা স্পোর্টিং ক্লাব বনাম পৌরসভা শহীদ রাসেল একাদশ। খেলায়বারৈয়াঢালা স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে জিতে চ্যাম্পিয়ান এবং পৌরসভা শহীদ রাসেল একাদশ রানার্সআপ অর্জন করেন। গত ৮ আগষ্ট থেকে শুরু হওয়া উক্ত ফুটবল টূর্ণামেন্টে ১৬টি টিম অংশ নেয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
শামসুল হুদার সভাপতিত্বে এবং তৌহিদুল ইসলামের পরিচালনায় ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৪ আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত আমীর মিজানুর রহমান, সেক্রেটারী মোঃ তাহের, জামায়াত নেতা এড.আশরাফুল রহমান, মিজবাহুল আলম, এড. ছিবগাতুল্লাহ খালেদ, শরিফুল ইসলাম মাহবুবুর রহমান, শহিদুল ইসলাম, আলী আকবর,
রায়হান উদ্দিন, জামাল উল্লাহ, জয়নাল উদ্দিন,
আশরাফুল আলম ভূঁইয়া, কাজী জাহেদ ইমাম, সেলিম জাহেদী, সামছুল হুদাসহ উপস্থিত ছিলেন উপজেলা ৯ ইউনিয়ন ও পৌরসভার জামায়াতে ইসলামীর সকল আমীর ও সেক্রেটারিবৃন্দ।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
খুলনা সংবাদদাতা: খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…
This website uses cookies.