Categories: জাতীয়

ভূরুঙ্গামারী সীমান্তে ভারত থেকে দালালের মাধ্যমে ১১ অনুপ্রবেশকারী বিজিবির হাতে আটক

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে ৫ জন পুরুষ, ২জন নারী ও ৪ জন শিশু রয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৮ টা ৩০ মিনিটে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের সোনাহাট বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১০১১ থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, ভূরুঙ্গামারী উপজেলার আমতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা প্রায় এক বছর আগে কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতের আসাম রাজ্যে কাজের সন্ধানে গিয়েছিলেন। পরে দেশে ফেরার পথে তারা বিজিবির টহলদলের হাতে ধরা পড়েন। তারা সকলে কক্সবাজার সদর থানার কাকতলী গ্রামের বাসিন্দা। আটককৃতদের ভূরুঙ্গামারী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আটককৃতরা জনায় তারা দালালদের মাধ্যমে পার হয় এবং রাতের আঁধারে বিএসএফ কাঁটাতার পার করে দিয়েছে কিন্তু এসে বিজিবির হাতে আটক হয়। এদের মধ্যে এক পরিবারের ৬ জন রয়েছে, যাদের মধ্যে মৃত আলতাফ হোসেনের ছেলে মোঃ ইমাম হোসেন (৪৮), আব্দুল মালেকের ছেলে শফিউল্লাহ (১৮), মোহাম্মদ আলমের ছেলে মোহাম্মদ নবী হোসেন (১৫), রবিউলের ছেলে মোঃ রবিউল আলম (২০), ইসমাইলের সন্তান মোঃ আজিজ (১৫), মোহাম্মদ আবু (৭), মোছাম্মদ আমেনা বেগম (২৮), মোছাম্মদ রিফা (৯), ও মোসাম্মৎ শাফা (৬) এবং নুর আলমের সন্তান মোসাম্মৎ রেজিয়া (২১), নুর শাহিদা (২)।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ বলেন, বিজিবি আটককৃত অনুপ্রবেশকারীদের থানায় নিয়ে এসেছে। তাদের তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। তথ্য পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Press Didar

Recent Posts

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

10 minutes ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

20 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

20 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

23 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

23 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

This website uses cookies.