কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ
সীতাকুণ্ড শেখপাড়াস্হ ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে ফ্যুট অভারব্রীজ নির্মানের দাবীতে সীতাকুণ্ড টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা আজ সোমবার দুপুর ১২ টায় মহাসড়কে মানববন্ধন করেছেন। মানববন্ধনকালে প্রধার অতিথি হিসেবে বক্তব রাখেন সীতাকুণ্ড টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের
অধ্যক্ষ জহিরুল ইসলাম।
বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী আরশাদ আমিন আকিব,
বিদ্যালয়ের শিক্ষার্থী- তাহসিন,সায়েম,রায়হান উদ্দীন, আল-আকফাশ,সাদিয়া সহ অন্যান্য ছাত্রছাত্রী ও নিরাপদ যাত্রী পরিবহন সমন্বয়কবৃন্দ।
প্রধান অতিথি অধ্যক্ষ জহিরুল ইসলাম বক্তব্যে বলেন, সীতাকুণ্ড টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রায় চার শতাধিক ছাত্রছাত্রী ছাড়াও মহাসড়কের পশ্চিমে কয়েকটি গ্রামের হাজার হাজার বাসিন্দা দৈনন্দিন ঢাকা – চট্টগ্রাম মহাসড়ক পার হয়ে সীতাকুণ্ড সদর ও নগরীতে যাতায়াত করে থাকে।
মহাসড়ক থেকে কলেজের সংযোগ রাস্তার মাথায় একটি ফ্যুট অভারব্রীজ খুবই জরুরী প্রয়োজন হয়ে পড়েছে।গত সপ্তাহে আমাদের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের একজন শিক্ষক রাস্তা পার হতে গিয়ে দূর্ঘটনায় নিহত হয়েছেন।যা খুবই দুঃখজনক। আমরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের পক্ষ ছাড়াও শিবপুর,সৈয়দপুর গ্রামের হাজার হাজার বাসিন্দাদের নিরাপদে মহাসড়ক পারাপারের সুবিধার্থে সড়ক ও জনপথ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ফ্যুট অভারব্রীজ নির্মানের জোড় দাবী জানাচ্ছি।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
খুলনা সংবাদদাতা: খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…
This website uses cookies.