Categories: রাজনীতি

রোকন মেম্বারের বহিস্কার আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছেন ছলিমপুরবাসী

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

সীতাকুণ্ডের ১০ নং সলিমপুর ইউনিয়নের জনপ্রিয় রোকন উদ্দিন মেম্বারের দলীয় পদ বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে সলিমপুরের নারী,পুরুষ,কিশোর,যুবক।
মাত্র ২২ বছর বয়সে আওয়ামীলীগের স্বৈরাচারী দূর্শাসনের আমলেই ছলিমপুর ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত সদস্য হন বিপুল ভোটে। তিনি সেই সময় থেকে আওয়ামীলীগের ষড়যন্ত্র,হামলা,মামলা ওপেক্ষা করে ২০১২ সাল থেকে গণতন্ত্র মুক্তির আন্দোলনে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী নির্দেশনায় ছলিমপুরে দূর্বার আন্দোলন গড়ে তুলেন, যার কারণে আওয়ামী স্বৈরাচারী তৎকালীন মন্ত্রী,এমপি,উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানসহ স্বৈরাচারীর দোসরদের কু-নজরে পড়ে এবং তাকে হত্যার উদ্দেশ্যে র‍‍্যাব দিয়ে ২০১৬ সালের মার্চ মাসে ইউপি নির্বাচনের কয়েকদিন আগে ক্রসফায়ার বা আয়না ঘরে গুম করার জন্য গ্রেফতার করে। কিন্তু ভাগ্যগুণে ও এলাকাবাসী নারী-পুরুষ,বৃদ্ধ-শিশুরা রাস্তায় নেমে প্রতিবাদ করায় সে মৃত্যু থেকে রক্ষা পায়। তারপরও ষড়যন্ত্র থেমে ছিল না। সে তার তোয়াক্কা না করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র রক্ষার আন্দোলনে ঝাপিয়ে পরেন। তখন সেই রোকন মেম্বার স্বৈরাচারীদের মনে আতংক সৃষ্টি হয়। তখন থেকে প্রশাসনের নিয়মিত নির্দেশনা ছিল রোকন মেম্বারে ঘরে তল্লাসির নামে হয়রানীর ষড়যন্ত্র এবং তার পরিবারের সদস্যদের হয়রানী করা এত কিছুর পরও রোকন মেম্বারকে কেউ দাবীয়ে রাখতে পারেনি। আজ মিথ্যা অভিযোগের ভিত্তিতে কোন তদন্ত ছাড়া তাকে দল থেকে বহিস্কার করা হয়। এখনো রোকন মেম্বারকে দমানোর জন্য কিছু আওয়ামী দোসরদের মিথ্যা প্রচারণায় পড়ে বা ষড়য়ন্ত্রকারীদের ষড়যন্ত্রে পড়ে বিএনপি যুবদলের সিনিয়র নেতারা বহিস্কার করেছে বলে মন্তব্য করেন বক্তারা।

আজ ১৩ অক্টোবর রোজ সোমবার সকাল ১০টায় ফৌজদারহাটস্থ লিংক রোডের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে দাড়িয়ে সদ্য বহিস্কৃত যুবদলের ত্যাগী নেতা রোকন মেম্বারের বহিস্কার আদেশ প্রত্যাহারের দাবীতে ছলিমপুরের সকল শ্রেণীর মানুষ মানববন্ধন পালন করেছে। প্রবীন রাজনৈতিক ব্যক্তি ও সমাজ সেবক লোকমান হাকিমের সভাপতিত্বে মানববন্ধনে মাহমুদুল হাসান বাদলের সঞ্চালনায় বক্তব্য রাখেন,শাহাদাৎ হোসেন সমীর,মঞ্জুরুল ইসলাম,মিজানুর রহমান রাজু,জাফর আহমদ,আলী আকবর,জসিম উদ্দিন,মহিউদ্দিন,হোসেন, নাজিম উদ্দিন,শামসুল আলম,সাহাবুদ্দিন,মুছা,যুবনেতা মঞ্জুর, রমজান,মিশু,রুবেল,জসিম,জীবন,অপু,সেলিম মাহমুদ,ফরহাদ,মিজান,নিপা, সোনিয়া নাজু,রিমন,শহিদুল্লাহ সহ নেতাকর্মী ও এলাকাবাসী বক্তব্য রাখেন ও অংশগ্রহন করেন।

Press Didar

Recent Posts

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

11 minutes ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

20 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

20 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

23 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

23 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

This website uses cookies.