কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ
সীতাকুণ্ড উপজেলা শিক্ষা অফিস, সীতাকুণ্ড, আওতাধীন বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ সম্পন্ন করেছেন।
উপজেলা শিক্ষা অফিস আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম।
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি শিক্ষকদের আধুনিক ডিজিটাল কন্টেন্ট কম্পিউটার ও প্রজেক্টর ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও দক্ষতা বৃদ্ধিতে আন্তরিকতার সহিত কাজ করতে অনুরোধ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী । অনুষ্ঠানে সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ২৬টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
খুলনা সংবাদদাতা: খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…
This website uses cookies.