চট্টগ্রাম সীতাকুণ্ডের ফৌজদারহাট টোলরোডে মোটরসাইকেল দূর্ঘটনায় দুই যুবক নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট টোল রোডে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে। বুধবার রাত সাড়ে ১১ টায় ফৌজদারহাট টোল রোড সংলগ্ন চিটাগাং ফিলিং স্টেশন এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন,নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানা এলাকার বাসিন্দা শাহরিয়ার আজিজ অনিক (২৭) ও চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ব্যাংক কলোনী এলাকার বাসিন্দা মো.সোহান (২৭)।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানান,রাতে সড়ক বাতি বিহীন টোল রোডে অনিয়ন্ত্রিত গতিতে মোটরসাইকেল চালানোর সময় দুর্ঘটনায় পতিত হন আরোহী দুই যুবক। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,দুর্ঘটনা পরবর্তীতে রাতেই ঘটনাস্থল থেকে নিহত মোটরসাইকেল আরোহী দুই যুবকের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল

আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরের পর নিহত দুজনের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।রাতে ঘুরতে এসে বেপরোয়া মোটর সাইকেল চালাতে গিয়ে এই দূর্ঘটনা ঘটে বলে তিনি মন্তব্য করেন। দূর্ঘটনা নিয়ম মাফিক মামলা হয়েছে।

Press Didar

Recent Posts

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

11 minutes ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

20 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

20 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

23 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

23 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

This website uses cookies.