সীতাকুণ্ডের বাড়বকুণ্ড সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে যুবক সাদ্দামর ব্যাতিক্রম উদ্যোগ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড রেজাউল করিম সাদ্দাম নামে এক যুবক এলাকায় সকল ধর্মের বাসিন্দাদের মধ্যে সামপ্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে কয়েক বছর ধরে ব্যতিক্রম কার্যক্রম চালিয়ে আসছেন। তাঁর প্রসংশায় পঞ্চমুখ এলাকার সবার মুখে মুখে।
বাড়বকুণ্ডের বাসিন্দা হারাধন নন্দী মাষ্টার জানায়, রেজাউল করিম সাদ্দাম এলাকার সনাতন ধর্মাবলম্বী ও বড়ুয়াদের কয়েক বছর ধরে সার্বিক সহযোগীতা ও সবসময় ভালমন্দে খোজখবর নিচ্ছেন,পুজা,বিয়ে শাদী,চিকিৎসা সহ আর্থিক সহযোগীতা করে আসছেন। এবারও বাড়বকুণ্ডের ৬টি পুজা মন্ডপে ১০ হাজার টাকা করে মোট ৬০ হাজার পাকা অনুদান দিয়েছেন তিনি। তাকে সৃষ্টিকর্তা দীর্ঘ হায়াৎ দান করুক।
রেজাউল করিম সাদ্দাম সনাতন ধর্মাবলম্বী হিন্দু ও বড়ুয়াদের ধর্মীয় অনুষ্ঠানে,চিকিৎসায়,বিয়ে শাদীতে অনুদান দেয়ার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,উদ্দেশ্য হল আমি চাই আমাদের এলাকায় সকল ধর্মের লোকদের সাথে সাম্প্রতিক সম্প্রীতি ভাল থাকুক,আমরা সবাই ভাই ভাই।আমাদের বাপ দাদারা তাদের সাথে মিলে মিশে ছিল,আমরাও থাকতে চাই,সকলের দোয়া চাই।অর্থ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, তিনি ব্যবসা করেন,তাছাড়া তাঁর বড় ভাই ইটালী বিএনপি নেতা মোঃ মামুন ইটালী প্রবাসী, বাস্তবে তিনিই টাকা পাঠান এসব সামাজিক কাজে ব্যয় করার জন্য,উদ্দেশ্য ভাল থাকতে দোয়া চেয়ে। গতকাল বাড়বকুণ্ড বিভিন্ন পুজা মন্ডপে অনুদান বিতরণকালে আলাপকালে তিনি একথা বলেন।
অনুদান বিতরণ কালে সকল উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী মোঃ সেলিম উদ্দিন, উপজেলা মৎসজীবী দলের যুগ্ম আহবায়ক মো: ফখরুল ইসলাম, বাড়বকুণ্ড ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো: শাহাদাৎ হোসেন, ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো:জাফর, ৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আহসানউল্লাহ বাচা, বাবু হারধন নন্দী মাষ্টার,বিভিন্ন মন্দিরের সভাপতি,সা,সম্পাদক বাবু কালি নারায়ন ভারতী,বাবু সত্য নারায়ন ভারতী,মিঠুন দে,অন্জয় শীল,সন্জয় কান্তি দাশ, নিলয় সাহা,নিদুরবন জলদাশ,প্রদীপ জলদাশ,চন্দ্রনাথ জলদাশ,প্রসনজিৎ দাশ,বিক্রম পাল,বাবু সুজন কর সহ প্রমুখ নেতৃবৃন্দ।
সার্বিক সহযোগিতায় ইতালি প্রবাসী বিএনপি নেতা মোঃ মামুন হোসেন কে অভিনন্দন জানান সনাতন ধর্মাবলম্বীগন।

Press Didar

Recent Posts

খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…

60 minutes ago

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

2 hours ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

3 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

5 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

1 day ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

1 day ago

This website uses cookies.