বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ সীতাকুণ্ড সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। ছাতকের ভাতগাঁওয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরে মুক্তিযোদ্ধা পুত্রের বাড়িঘর ভাংচুর করে উল্লাস সীতাকুণ্ডে সংবাদ সম্মেলনে যুবদল নেতা রোকন উদ্দিনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

প্রয়াত চাকসু ভিপি নাজিম উদ্দিন স্মরণসভা অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

প্রয়াত চাকসু ভিপি নাজিম উদ্দিন স্মরণসভা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম প্রেসক্লাবের আব্দুল খালেক মিলনায়তনে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজনীতি বিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন  এর উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির প্রাক্তন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মাহফুজুল হক চৌধুরী।স্মরণসভা প্রস্তুতি কমিটির সদস্য সচিব সাবেক ছাত্রনেতা কাজী জশিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির আহবায়ক সাইফুদ্দিন আহমদ সাকি। সভায়
চাকসু ভিপি মোহাম্মদ নাজিম উদ্দিন এর জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাবেক চাকসু ভিপি এস. এম ফজলুল হক, প্রফেসর ড. রাশিদা খানম, চাকসু ভিপি মাজহারুল হক শাহ চৌধুরী, প্রফেসর ড. ছিদ্দিক আহমদ চৌধুরী, প্রফেসর ড. ভূঁইয়া মনোয়ার কবির, প্রো-ভিসি(এডমিন) প্রফেসর ড. কামাল উদ্দিন,চ বি এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এনায়েত উল্লাহ পাটোয়ারী, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নূর-উল আরশাদ চৌধুরী , সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট মো: শামীম, প্রয়াত নাজিম উদ্দীনের ছোট ভাই লিয়াকত হোসেন খোকন, সোহেল রহমান, সোলেমান খান, ড. শামসুদ্দীন শিশির, প্রফেসর এ, জি এম নিয়াজ উদ্দিন, অধ্যাপক আবু তাহের চৌধুরী , অপু বৈদ্য, সাংবাদিক আবসার মাহফুজ, গিয়াস উদ্দিন আলম, মহিউদ্দিন বাদল, এস এম জাকির হোসাইন, ইয়াছিন চৌধরী লিটন, মোজতবা কামাল, ফরিদাতুন নেছা তাহমিনা, সহযোগী অধ্যাপক বখতিয়ার উদ্দিন, সহযোগী অধ্যাপিকা হাসিনা আফরোজ শান্তা, প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, ভিপি নাজিম উনার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের জন্য গণমানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন। উনি যে মাপের নেতা ছিলেন সে অনুযায়ী উনি সম্মানিত হননি বলে অনেকে ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন দলমত নির্বিশেষে সবাইকে উনি সহজেই আপন করে নিতে পারতেন। উনার সাহস ও উদারতার প্রশংসা করে বক্তারা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজনীতি বিজ্ঞান এলামনাই এসোসিয়েশন এরকম একটি চমৎকার স্মরণ সভার আয়োজন করে অনেক উচ্চ মানের মহত্বের পরিচয় দিয়েছেন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৮২ ব্যাচের ছাত্র নেয়াজ উদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »